ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৫ এএম

শিল্প কোনো পাপ নয় : প্রভা

ছবি : সংগৃহীত, শিল্প কোনো পাপ নয় : প্রভা

বিনোদন ডেস্কসাদিয়া জাহান প্রভা মনে করেন, শিল্পী পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে সামাজিক মর্যাদা ও সাংস্কৃতিক দায়িত্ব। শোবিজ অঙ্গনে মূল্যবোধের অবক্ষয় এবং শিল্পী পরিচয়ের প্রতি অসম্মানজনক মনোভাব নিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে নিজের অবস্থান তুলে ধরেছেন এই অভিনেত্রী।

শিল্পকে শুধু পেশা হিসেবে না দেখে সংস্কৃতি ও মর্যাদার অংশ হিসেবে উল্লেখ করে প্রভা লিখেছেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’

সংস্কৃতি অঙ্গনে আসার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। প্রভা বলেন, ‘আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়তো একটু বাজেও শোনাবে। তবুও বলছি আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।’

শিল্পীর মর্যাদা প্রসঙ্গে প্রভার বক্তব্য, ‘কারণ শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়, শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্প কোনো পাপ নয় : প্রভা

নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমাণ আদালতে নিষিদ্ধ জাল ভস্মীভূত

ঢাবিতে এক ঘণ্টা বাড়ল ছাত্রী হলের গেট খোলা রাখার সময়

ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে : আমির, ইসলামী সমাজ

নওগাঁর রাণীনগরে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৮

ভারতের উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১