কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন নাগেশ্বরী উপজেলার ভেতরবন্দ ইউনিয়নের ঝাকুয়াবাড়ী গ্রামের মোতালেব মিয়ার ছেলে হিরা মিয়া (২৮) এবং রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মন্বশ্বর গ্রামের মিজানুর রহমান মজনুর ছেলে সফিউর রহমান শুভ (২৩)।
নিহতদের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে পাটেশ্বরী বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের কয়েকজন আরোহী আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুনসেখানে হিরা মিয়া ও সফিউর রহমান শুভর অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় হিরা মিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরে গুরুতর আহত শুভকে ডক্টরস ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন







