ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ০৯:১২ পিএম

নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় সাদবিন ইসলাম (২৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ফুয়াদ হোসেন নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। গতকাল রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের মুজা মোড় এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটেছে।

খোঁজ নিয়ে জানা যায়, শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকার বাসিন্দ মো. সেলিমের ছেলে সাদবিন ইসলাম। তিনি নীলফামারী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী। ঘটনার দিনগত রাতে সাদবিন ও ফুয়াদ মোটরসাইকেলে করে সৈয়দপুর - নীলফামারী বাইপাস সড়ক হয়ে নিজ বাড়িতে ফিরছিলেন।

এ সময় তারা  বাইপাস মুজা মোড় এলাকায়  পৌঁছলে সেখানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে সঙ্গে তাদরে মোটরসাইকেলটি সজোরে সংর্ঘষ ঘটে। এতে মোটরসাইকেল চালক সাদবিন ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী ফুয়াদ হোসেন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন

এদিকে, এলাকাবাসী সূত্রে জানা গেছে সাদবিন ইসলাম ছিলেন একজন অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের তরুণ। তাঁর আকস্মিক মৃত্যুতে গোটা  এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ণিল আয়োজনে শেষ হলো জবির বায়োকেমিস্ট্রি বিভাগের ইন্ডোর গেমস

নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত : বাংলাদেশের স্বাস্থ্য খাতে ২৪ লাখ ডলারের সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

বগুড়ার নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে সড়ক মেরামত কাজের উদ্বোধন করালেন এমপি মোশারফ

বগুড়ার শেরপুরে আশংকাজনক ভাবে বাড়ছে ডেঙ্গু রোগী