ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ০৯:০৮ পিএম

পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত : বাংলাদেশের স্বাস্থ্য খাতে ২৪ লাখ ডলারের সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত : বাংলাদেশের স্বাস্থ্য খাতে ২৪ লাখ ডলারের সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

পঞ্চগড় প্রতিনিধি: দেশজুড়ে মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলারের বাংলাদেশি টাকায় যা ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকার চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

আজ সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চগড় জেলা হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ যুক্তরাষ্ট্রের রাষ্ট্র্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন।

এসময় রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের বৃহত্তর এই সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার (newborn warmers) ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম (breathing equipment), গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণ (maintain cold chain supplies)।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে FHI ৩৬০, Jhpiego, JSI ও ইউনিসেফ-এর মাধ্যমে এসব সরঞ্জাম ও উপকরণ দুর্গম এলাকাসহ দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। এই সহায়তা বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা সুদৃঢ় করা এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি' বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে। দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

এসময় রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন সহ দূতাবাসের প্রতিনিধিরা। এর আগে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের প্রথমদিন গত রোববার বিকেলে তেঁতুলিয়া ডাকবাংলো পরিদর্শন করে সীমান্তের সৌন্দর্য উপভোগ করে মুগ্ধ হন বলে জানান।

পরে সফরের দ্বিতীয় দিনে আজ সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টায় পঞ্চগড়ের সীমান্ত এলাকা বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এসময় সীমান্ত এলাকার নান্দনিক পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত ও তার স্ত্রী।

আরও পড়ুন

পরে বাংলাবান্ধা জিরোপয়েন্টে কিছু সময় অবস্থান করে নির্মল পরিবেশ উপভোগ করেন তারা। এসময় সীমান্তের সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্মৃতি ধরে রাখতে ছবিও তোলেন মার্কিন রাষ্ট্রদূত ও তার সহধর্মিণী।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী পাড়িয়া সীমান্তের নিটালডোবা সমতল অঞ্চলে গ্রীন ফিল্ড টি এস্টেট লিঃ চা বাগান দেখে অভিভূত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বাংলাদেশে প্রথমবার সমতল ভূমিতে চা চাষ দেখে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, ‘সমতল অঞ্চলে চা বাগান আমি কখনো দেখিনি।’

গতকাল বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নিটালডোবা গ্রামে গ্রীন ফিল্ড টি এস্টেট লিঃ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। চা বাগান পরিদর্শনের সময় তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে শ্রমিকদের পোশাক ও সাজে নিজেই চা বাগানে নেমে চা পাতা তোলেন। রাষ্ট্রদূতের সাথে ছিলের তার স্ত্রী মিসেস ডিয়ান ডাও।

এসময় তার সঙ্গে ছিলেন গ্রীন ফিল্ড টি এস্টেট লিঃ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম হিরু, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঠাকুরগাঁওয়ে যাওয়ার পথে মার্কিন রাষ্টদূত এশিয়া মহাদেশের বৃহত্তর ২২০ বছর পুরোনা সূর্যপুরী আমগাছ ও গ্রীন ফিল্ড টি এস্টেট লিঃ এর কারখানা পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত : বাংলাদেশের স্বাস্থ্য খাতে ২৪ লাখ ডলারের সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

বগুড়ার নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে সড়ক মেরামত কাজের উদ্বোধন করালেন এমপি মোশারফ

বগুড়ার শেরপুরে আশংকাজনক ভাবে বাড়ছে ডেঙ্গু রোগী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই

৬ বছর পর ডাকসুর জিএস হলেন রাশেদ খাঁন

বগুড়ায় ব্যাংক চেক প্রত্যাখ্যানের মামলায় এক নারীর কারাদন্ড, ১১ লাখ টাকা জরিমানা