ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ০৮:৫৭ পিএম

বগুড়ায় ব্যাংক চেক প্রত্যাখ্যানের মামলায় এক নারীর কারাদন্ড, ১১ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ব্যাংক চেক প্রত্যাখ্যানের মামলায় এক নারীর কারাদন্ড, ১১ লাখ টাকা জরিমানা

কোর্ট রিপোর্টার : বগুড়ায় ব্যাংক চেক প্রত্যাখ্যানের মামলায় শারমিন আক্তার শান্তা নামের একজনের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১১ লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। আসামি শারমিন আক্তার শান্তা রাজশাহীর চারঘাটের হলিদাগাছির ইকরাম হোসেনের মেয়ে। বগুড়ার যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোছা. শামীমা খাতুন এই রায় দেন।

জানা যায়, আসামি শারমিন আক্তার শান্তা মামলার বাদি বগুড়ার শাজাহানপুরের চকজোড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নাজমুল হুদাকে পাওনা ১১ লাখ টাকা পরিশোধের জন্য নওগাঁর সোনালী ব্যাংক আত্রাই শাখার অনুকূলে ব্যাংক চেক প্রদান করেন।

বাদি চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে তা অপর্যাপ্ত তহবিলের কারণে ফেরত দেয়। নাজমুল হুদা পাওনা টাকা পরিশোধের জন্য পত্রিকার মাধ্যমে শারমিন আক্তার শান্তাকে লিগ্যাল নোটিশ প্রদান করেন।

আরও পড়ুন

তারপরেও বিবাদি টাকা পরিশোধ না করায় নাজমুল হুদা তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। সম্প্রতি আদালত এই মামলার এই রায় দেন।

আসামি পলাতক থাকায় রায়ে গ্রেফতারি পরোয়ানা জারির কথা উল্লেখ করা হয়। এছাড়াও রায়ে আসামি গ্রেফতার বা আত্মসমর্পণ করলে সাজা কার্যকর এবং জরিমানা টাকা আদায় হলে বাদির সম্পূর্ণ টাকা প্রাপ্ত হবেন বলে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ব্যাংক চেক প্রত্যাখ্যানের মামলায় এক নারীর কারাদন্ড, ১১ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

জয়পুরহাটের বাগজানায় ২ হাজার গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান নাজমুল

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৫

কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার : আব্দুল মহিত এমপি

৫৯ বছর বয়সে অনার্স পাস করেছে সেই বেলায়েত শেখ