ভিডিও রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৬ ০৭:৫০ পিএম

তন্ময়-মিহি’র ‘ভালোবাসার ঘর’

তন্ময়-মিহি

অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনয় শিল্পী তন্ময় সোহেল ও ফারজানা আহসান মিহি জুটি হয়ে বেশকিছু ভালো ভালো গল্পের নাটক দর্শককে উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় দু’জন আবারো সুন্দর একটি গল্পের নাটকে তারা দু’জন অভিনয় করেছেন। নাটকের নাম ‘ভালোবাসার ঘর’।

নাটকটির গল্প রচনা করেছেন আল আমিন স্বপন। নির্মাণ করেছেন মৃনাল কান্তি দাস। নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন রেশমা আহমেদ, ফাতেমা হীরা. শ্যামল হাসান, রাফা প্রমুখ। নাটকটি এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে।

তন্ময় সোহেল বলেন,‘ আমি ছোটবেলা থেকেই সিনেমা দেখতে ভীষণ ভালোবাসতাম। শ্রদ্ধেয় শাবানা ম্যাডাম আমার প্রিয় নায়িকা। প্রয়াত জনপ্রিয় নায়ক জসীম ভাইয়ের অভিনয় আমার ভীষণ ভালোলাগতো। তাদের দুজ’নের মোতালেব হোসেন পরিচালিত ভালোবাসার ঘর-নামে একটি সিনেমাও দেখেছিলাম আমি। সিনেমাটির একটি জনপ্রিয় গান হচ্ছে তুমি ছাড়া কাটেনা ...তোমায় নিয়ে বাঁধবো আমি ভালোবাসার ঘর-গানটি বারবার মনে পড়ছিলো ভালোবাসার ঘর নাটকটির শুটিং করার সময়। তো আমাদের ভালোবাসার ঘর নাটকটির গল্পটা সিনেমার গল্পের মতো নয়। একটু অন্যরকম। আমি আর মিহি এর আগেও সুন্দর সুন্দর গল্পের নাটক দর্শককে উপহার দিয়েছি। আশা করছি এই নাটকটিও দর্শকের ভীষণ ভালোলাগবে। আর অভিনয়েতো মিহি এখন অনবদ্য। যেকোনো চরিত্রেই মিহির নিখুঁত অভিনয় দর্শককে মুগ্ধ করে।’

আরও পড়ুন

মিহি বলেন,‘ ভালোবাসার গল সুন্দর গল্পের নাটক। ভালোবাসার ঘর বললে আমাদের মধ্যে যে অনুভূতি কাজ করে তা হলো একটা সুন্দর সংসারের উপলদ্ধি হয়। নামটা যতোটা সুন্দর এবং ভালোবাসার ঘর বলতে যতোটা সুন্দর মনেকরি ঠিক ততোটাই সুন্দর হয়েছে এই নাটকটি। নাটকটি দেখলেই বুঝা যাবে কতোটা সুন্দর হয়েছে নাটকটি। আশা করছি সবাই নাটকটি দেখবেন এবং আমরা দর্শকের ভালোবাসার অপেক্ষায় রইলাম। তন্ময় ভাই নিঃসন্দেহে খুউব ভালো অভিনয় করেন।’

তন্ময় সোহেল ও মিহি অভিনীত সাম্প্রতিক সময়ের আলোচিত নাটকগুলো হচ্ছে ‘অন্যায় অবিচার’,‘ মিথ্যার সংসার’,‘ কষ্ট নীড়’,‘ অশিক্ষিত জামাই’,‘ প্রবাসীর আপন কেউ নাই’,‘ মায়ের দোয়ায় কোটিপতি’,‘ জামাই সংসার বুঝেনা’,‘ অভাগী নারীর সংসার’ ইত্যাদি। তাদের অভিনীত প্রতিটি নাটকের অনেক ভিউয়ার্স। যে কারণে বলা যায় সবসময়তারা নাটকে কাজ করা নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে আগস্টে বেড়েছে ডেঙ্গু সংক্রমণ

বগুড়ার দুপচাঁচিয়া মডেল স্কুলের সহকারি শিক্ষককের বিরুদ্ধে অভিযোগ

তন্ময়-মিহি’র ‘ভালোবাসার ঘর’

পে স্কেল মন্ত্রিসভায় উঠছে সোমবার, প্রজ্ঞাপন নিয়ে সুখবর

অর্থনীতিতে গতি সঞ্চারে বাংলাদেশ ব্যাংকের ৪১,০০০ কোটি টাকার স্কিমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর অংশগ্রহণ

লালমাই পাহাড়ে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১