ভিডিও রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৬ ০৫:৩৫ পিএম

বলিউডে নেপটিজমের প্রসঙ্গ সামনে আনেন কঙ্গনাই: আরশাদ ওয়ার্সি

বলিউডে নেপটিজমের প্রসঙ্গ সামনে আনেন কঙ্গনাই: আরশাদ ওয়ার্সি

বিনোদন ডেস্ক: বলিউডের বহুল আলোচিত স্বজনপ্রীতি বা নেপটিজম বিতর্ক নিয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেতা আরশাদ ওয়ার্সি। সম্প্রতি এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিয়ায় কাজ শুরু করার সময় নেপটিজম বিষয়টি এতটা আলোচনায় ছিল না। বরং বিষয়টিকে মূলধারার আলোচনায় নিয়ে আসার কৃতিত্ব কঙ্গনা রানাওয়াতের।

আরশাদ বলেন, ‘কঙ্গনাই প্রথম নেপটিজম বিষয়টি সামনে নিয়ে আসেন। এরপর থেকে বিষয়টি বড় আকার ধারণ করে। সবাই এ নিয়ে কথা বলতে শুরু করে।’

অভিনেতার মতে, বলিউডে স্বজনপ্রীতি রয়েছে—এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে দীর্ঘদিন টিকে থাকতে হলে শেষ পর্যন্ত অভিনয় দক্ষতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরশাদের ভাষায়, ‘বলিউডে নেপোটিজম থাকলেও তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। দিনশেষে আপনার প্রতিভা কেমন, সেটাই সবচেয়ে বড় কথা। অভিনয় দক্ষতার জোরে আপনি অনেক দূর যেতে পারবেন।’

স্টারকিডদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারকা-সন্তানরা হয়তো তুলনামূলক সহজে কাজের সুযোগ পেয়ে যায়। কিন্তু প্রতিভার ঘাটতি থাকলে সেই সুযোগ ধরে রাখা কঠিন।

আরশাদ বলেন, ‘স্টারকিডরা হয়তো সহজে কাজ পায়। তবে আপনার মধ্যে যদি সত্যিকারের প্রতিভা না থাকে, তাহলে সেই দরজাও খুব দ্রুত বন্ধ হয়ে যায়।’

আরও পড়ুন

স্টারকিডদের ওপর থাকা বাড়তি প্রত্যাশার চাপ নিয়েও কথা বলেন তিনি। তার মতে, তারকার সন্তান হলেই ভালো অভিনেতা হতে হবে—এমন প্রত্যাশা তাদের ওপর অযথা চাপ তৈরি করে।

তিনি বলেন, ‘স্টারকিড হওয়া মোটেও সহজ নয়। কারণ তাদের ওপর সবার প্রত্যাশার চাপ অনেক বেশি থাকে। আমি নিজের সন্তানদের ক্ষেত্রেও বিষয়টি দেখতে পাচ্ছি। মানুষ ধরে নেয়, তারকাদের সন্তান মানেই তাদের ভালো অভিনেতা হতে হবে। এই অতিরিক্ত চাপ তাদের জন্য মোটেও ঠিক নয়।’

এদিকে, আরশাদ ওয়ার্সিকে সবশেষ বড় পর্দায় দেখা গেছে ‘ধামাল ৪’ সিনেমায়। সামনে তিগ্মাংশু ধুলিয়ার পরিচালনায় ‘ঘমসান’ সিনেমায় দেখা যাবে তাকে। ওয়েব সিরিজটিতে আরশাদ ছাড়াও অভিনয় করছেন প্রতীক গান্ধী, রাজপাল যাদব ও ইশিতা দত্তের মতো অভিনেতারা। আগামী ১১ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাওয়ার কথা রয়েছে এটি।

এ ছাড়া সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এও দেখা যাবে আরশাদ ওয়ার্সিকে। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলিউডে নেপটিজমের প্রসঙ্গ সামনে আনেন কঙ্গনাই: আরশাদ ওয়ার্সি

দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

লক্ষ্মীপুরে সুপারি গাছে না ওঠায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

জবিতে প্রথমবারের মতো এআই-আইটি ফেস্ট, এক মঞ্চে ২০ শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ উদ্ভাবক

সাতক্ষীরায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর চিন্তা-ভাবনা রয়েছে