ভিডিও রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৬ ০৭:৩৭ পিএম

অর্থনীতিতে গতি সঞ্চারে বাংলাদেশ ব্যাংকের ৪১,০০০ কোটি টাকার স্কিমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর অংশগ্রহণ

দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে ও বিভিন্ন উৎপাদনশীল খাতকে সংকুচিত অবস্থা থেকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৪১,০০০ কোটি টাকার তহবিলের আওতায় একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য দিয়ে গঠিত এই তহবিলের সাহায্যে বন্ধ শিল্প কারখানা চালু, কৃষি উৎপাদন বৃদ্ধি, সিএমএসএমই খাতের বিকাশ, রপ্তানি বহুমুখীকরণ এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক কেন্দ্র গঠনের মতো গুরুত্বপূর্ণ খাতসমূহে সাশ্রয়ী সুদে সহজ শর্তে অর্থায়ন করা হবে।

আগস্ট ২৭, ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এমটিবি’র পক্ষে চুক্তিতে অংশ নেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, চৌধুরী আখতার আসিফ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ হেড অব ট্রেজারি, মোঃ শামসুল ইসলাম। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, ড. মোঃ কবির আহাম্মদ, মোঃ সরোয়ার হোসেন এবং অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংকসহ অন্যান্য অংশগ্রহণকারী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের উপস্থিতিতে এ চুক্তি সম্পন্ন হয়। এই চুক্তির মাধ্যমে এমটিবি অগ্রাধিকারপ্রাপ্ত খাতসমূহে দ্রুত ও সাশ্রয়ী অর্থায়ন পৌঁছে দিয়ে দেশের সার্বিক অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনীতিতে গতি সঞ্চারে বাংলাদেশ ব্যাংকের ৪১,০০০ কোটি টাকার স্কিমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর অংশগ্রহণ

লালমাই পাহাড়ে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

“অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান

নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ দম্পতি আটক

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

বগুড়া সাতমাথায় নির্মাণাধীন ড্রেন থেকে ৩৩৪টি গু / লি উদ্ধার