ভিডিও রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৬ ০৫:৫১ পিএম

ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব

ইনফান্তিনো ইস্যুতে অস্থিরতার মধ্যেই নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন ফিফাকে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছে। এ লক্ষ্যে দেশটির আমস্টারডামে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের কথা জানিয়েছে। এছাড়াও বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থার ব্যাপক সংস্কারের অংশ হিসেবে তারা আগামী বছরের মধ্যে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।

১৯০৪ সালে ফিফার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিচিত ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, ইনফান্তিনোর ওপর তাদের আর আস্থা নেই।

তারা কেবল শীর্ষ নেতৃত্বের পরিবর্তন নয়, বরং ফিফার পুরো কাঠামোটিকেই নতুন করে সাজাতে চায়। আগামী বছরের মার্চ মাসে ইনফান্তিনোর পুনর্নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর থেকেই তিনি চাপের মুখে রয়েছেন।

 

বিবৃতিতে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর তাদের কোনো আস্থা নেই।

আমরা মনে করি, ২০২৭ সাল থেকে ফিফায় নতুন নেতৃত্বের প্রয়োজন। তবে কেবল নতুন সভাপতি থাকলেই চলবে না; ফিফা পরিচালনার পদ্ধতিতে পরিবর্তন আনাও জরুরি। সর্বশেষ সভাপতি নির্বাচনে কেএনভিবি ইনফান্তিনোকে সমর্থন জানিয়েছিল, তবে সেই সমর্থন কখনোই শর্তহীন ছিল না।

 

কেএনভিবি আমস্টারডামে ফিফার ভবিষ্যৎ বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে।

তাদের মতে, নতুন নেতৃত্ব নির্বাচনের আগেই এই সম্মেলনে ঠিক করা উচিত যে আমরা কেমন ফিফা চাই। তারা আরও উল্লেখ করে, আমরা দেখছি ফিফা সভাপতির হাতে অত্যধিক ক্ষমতা কুক্ষিগত হয়ে আছে এবং সভাপতি ও ফিফা প্রশাসনের মধ্যে ক্ষমতার যথাযথ বিভাজন নেই।

 

আরও পড়ুন

ডাচ সংস্থাটি সংস্কারের ক্ষেত্রে তিনটি প্রধান বিষয়ের ওপর জোর দিয়েছে। শক্তিশালী নিয়ন্ত্রণ ও ভারসাম্য নিশ্চিত করার মাধ্যমে উন্নত শাসনব্যবস্থা প্রতিষ্ঠা; সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় মানবাধিকার ও টেকসই উন্নয়নকে কেন্দ্রবিন্দুতে রাখা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার ওপর জোর দিয়েছে। এছাড়া তারা চায় ফিফা যেন তাদের বিতরণযোগ্য আয়ের ৯০ শতাংশ পর্যন্ত অর্থ ফুটবলের উন্নয়নে পুনরায় বিনিয়োগের লক্ষ্যে কাজ করে।

 

গত সপ্তাহে ইনফান্তিনো বলেছিলেন, ফিফার ধনী সদস্য দেশ এবং সীমিত আর্থিক সম্পদের অধিকারী দেশগুলোর মধ্যকার ব্যবধান কমিয়ে আনা ফিফারই দায়িত্ব। কেএনভিবি বলেছে, এটি যেন বিশ্বের অন্যান্য অঞ্চলের জন্য কেবল ইউরোপের কোনো পরিকল্পনা না হয়ে দাঁড়ায়। তারা বলেন, আমরা ফিফার ২১১টি সদস্য অ্যাসোসিয়েশন এবং বিশ্বের সব প্রান্তের কনফেডারেশনগুলোর সাথে যৌথভাবে এই নতুন কর্মপন্থা গড়ে তুলতে চাই।

কেএনভিবি উয়েফার অন্তর্ভুক্ত একটি সংস্থা। উয়েফা যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতের কাছে ফ্লোরিডায় অবস্থিত ফিফার বিভিন্ন শাখা থেকে সাক্ষ্য ও নথিপত্র সংগ্রহের অনুমতি চেয়েছিল; সুইজারল্যান্ডে ইনফান্তিনোর বিরুদ্ধে একটি পরিকল্পিত ফৌজদারি অভিযোগের ক্ষেত্রে এসব তথ্য ব্যবহারের উদ্দেশ্যেই এই আবেদন করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বলিউডে নেপটিজমের প্রসঙ্গ সামনে আনেন কঙ্গনাই: আরশাদ ওয়ার্সি

দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

লক্ষ্মীপুরে সুপারি গাছে না ওঠায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

জবিতে প্রথমবারের মতো এআই-আইটি ফেস্ট, এক মঞ্চে ২০ শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ উদ্ভাবক