ভিডিও রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৬ ০২:৪৪ পিএম

ফ্লুতে আক্রান্ত নেইমার, দুশ্চিন্তায় ক্লাব

ফ্লুতে আক্রান্ত নেইমার, দুশ্চিন্তায় ক্লাব

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক নেইমার জুনিয়র মৃদু ফ্লুর উপসর্গ নিয়ে দলের মূল অনুশীলন সেশনে অনুপস্থিত ছিলেন। আজ দিবাগত রাত ১টায় নিও কিমিকা অ্যারেনায় চিরপ্রতিদ্বন্দ্বী করিন্থিয়ানসের বিপক্ষে মর্যাদাপূর্ণ ডার্বি ম্যাচের আগে সান্তোস শিবিরে এই ঘটনা বড় দুশ্চিন্তা তৈরি করেছে।

সিটি রেই পেলে প্রশিক্ষণ কেন্দ্রে কোচ কুকার দল যখন মহাগুরুত্বপূর্ণ ক্লাসিকো লড়াইয়ের জন্য নিজেদের শেষ মুহূর্তের কৌশলগত প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে অনুশীলনে দেখা যায়নি। তবে এই ক্লাসিকো ম্যাচের আগেই অধিনায়ক পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এবং স্কোয়াডে থাকবেন বলে আশা প্রকাশ করছে সান্তোস কর্তৃপক্ষ। মূলত চোট বা শারীরিক পরিস্থিতি যাতে আর খারাপের দিকে না যায়, সেজন্য সান্তোসের মেডিক্যাল বিভাগ ও হেলথ ডিপার্টমেন্টের পরামর্শে নেইমারকে আগাম সতর্কতা হিসেবে বিশ্রামে রাখা হয়। ক্লাবটি তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছে যে নেইমার ফ্লুর উপসর্গ অনুভব করায় হেলথ ডিপার্টমেন্টের পরামর্শক্রমে গত শুক্রবারের ট্রেনিং সেশনে তাকে বিশ্রামে রাখা হয়েছে।

আরও পড়ুন

ক্লাবের দেওয়া তথ্য অনুযায়ী, ম্যাচের আগেই তিনি দলের সঙ্গে অনুশীলনে নামবেন এবং ডার্বিতে মাঠে নামার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবেন। চলতি মৌসুমে কোচের অধীন সান্তোসের আক্রমণভাগে অধিনায়ক নেইমারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মৌসুমে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪টি ম্যাচে মাঠে নেমে ৯টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮টি গোল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্লুতে আক্রান্ত নেইমার, দুশ্চিন্তায় ক্লাব

মুচলেকায় ছাড়া পেলেন অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা

রংপুরের তারাগঞ্জে বিল থেকে পদ্মফুল তুলে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা : ৩৩ হাজার দর্শক ফেরত পাচ্ছে টাকা