ভিডিও রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৬ ০২:৪১ পিএম

রংপুরে চার খুন

মুচলেকায় ছাড়া পেলেন অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই

মুচলেকায় ছাড়া পেলেন অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই

রংপুর জেলা প্রতিনিধি : রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা ও বড় ভাইকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত শনিবার রাতে দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে বিকেলে নগরীর মাছুয়াপাড়ার নিজ বাসার সামনে থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল অভিযুক্ত সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস ও বড় ভাই পার্থ দাস। 

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী। তিনি বলেন, চার খুন মামলার একজন গুরুত্বপূর্ণ অভিযুক্ত সিদ্ধার্থের বাবা এবং বড় ভাইকে আমরা বিকেলে এনেছিলাম। আমরা এর আগে তাদেরকে অনেকবার বলেছি, আমাদের অফিসে এসে তাদের সাক্ষাৎকারটা দেওয়ার জন্য কিন্তু তারা কোনোভাবেই আসেনি। সেজন্য আমরা তাদের নিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। আনার পরে আমরা তাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি। তাদেরকে আমরা মুচলেকা সম্পাদন করে নিজ বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তাদের কাছ থেকে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। তবে যেগুলো তারা জানিয়েছে, সেসব তথ্য যাচাই-বাছাই করা হবে। আর পরবর্তী সময়ে প্রয়োজন হলে আবার তাদের আমরা ডাকব। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, প্রয়োজন হলে ডাকলে আমাদের অফিসে তারা আসবেন।

এদিকে, রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারী ও নেপথ্যের সংশ্লিষ্টদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আরও পড়ুন

গত শনিবার বিকেলে রংপুর প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এবং বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর মহানগরের আহবায়ক এড. রায়হান কবীর, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কৃষিবিষয়ক সম্পাদক কনক রহমান, জেএসডি রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এবিএম মশিউর রহমান, সহসভাপতি সার্জেন্ট আতিউর রহমান, রাষ্ট্র চিন্তার সংগঠক ও অ্যাক্টিভিস্ট ফাহিম ফয়সাল, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রংপুর মহানগরের ২৩ নম্বর ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম, সংগঠক মোর্শেদা বেগম, সাধারণ সম্পাদক পান্না বেগম, সহসভাপতি লিলি বেগম, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন জেলা সংগঠক সুমন ইসলাম। 

বক্তারা বলেন, এ ধরনের হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সাধারণ তদন্তের পাশাপাশি অবিলম্বে একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। তদন্তে কোনো ধরনের রাজনৈতিক, প্রশাসনিক বা প্রভাবশালী মহলের হস্তক্ষেপ বরদাশত করা যাবে না। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুচলেকায় ছাড়া পেলেন অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা

রংপুরের তারাগঞ্জে বিল থেকে পদ্মফুল তুলে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা : ৩৩ হাজার দর্শক ফেরত পাচ্ছে টাকা

যুক্তরাষ্ট্রকে তেলের মালিকানা দিয়ে সার্বভৌমত্ব বজায় রাখার প্রতিশ্রুতি রদ্রিগেজের