ভিডিও শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৮ আগস্ট, ২০২৬ ০৯:৪৭ পিএম

ঢাবির সেন্ট্রাল লাইব্রেরির এসি ২০ দিন ধরে বিকল, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিকল হয়ে পড়ায় প্রায় ২০ দিন ধরে অতিরিক্ত গরমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গরমের কারণে স্বাভাবিক পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন নিয়মিত পড়াশোনা করতে আসা শিক্ষার্থীরা।

আজ শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, কেন্দ্রীয় লাইব্রেরির বিভিন্ন তলার প্রায় ১৪টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামতের জন্য খুলে নেওয়া হয়েছে। ফলে গরমের মধ্যেই পড়াশোনা করছেন শিক্ষার্থীরা। লাইব্রেরির ভেতরের পরিবেশ তুলনামূলক গরম থাকায় অনেক শিক্ষার্থীরা অস্বস্তি নিয়েই পড়াশোনা করছেন। দীর্ঘ সময় লাইব্রেরিতে অবস্থান করায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

 

লাইব্রেরিতে পড়াশোনা করছিলেন লোক প্রশাসন বিভাগের বিভাগের শিক্ষার্থী মুশফিক হাসান  তিনি বলেন, ‘খুবই কষ্ট হচ্ছে। অতিরিক্ত গরমের কারণে স্বাভাবিকভাবে পড়াশোনা করা ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় লাইব্রেরিতে বসে পড়াশোনা করা কঠিন হয়ে যাচ্ছে।’

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিমন আহমেদ বলেন, ‘প্রায় তিন সপ্তাহ ধরে এই সমস্যা চলছে। যেসব শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এখনো চালু আছে, সেগুলোও পর্যাপ্ত নয়। ফলে অতিরিক্ত গরমের মধ্যে পড়াশোনা করতে হচ্ছে।’

আরও পড়ুন


এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির উপ-গ্রন্থাগারিক সাইফুল ইসলাম মোল্লা বলেন, ‘দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৪টা এসি খুলে রিপেয়ারিংয়ের জন্য নেওয়া হয়েছে। এগুলো বিজ্ঞান কারখানা থেকে অর্থাৎ সেন্ট্রালি সার্ভিসিং হয়। ওরাই সব এসির দেখভাল করে।’

সাইফুল মোল্লা আরও বলেন, বিজ্ঞান কারখানার মেকানিকেরা এসে যন্ত্রগুলো পরীক্ষা করে কী কী যন্ত্রাংশ প্রয়োজন এবং মেরামতে কত টাকা খরচ হবে—তার একটি প্রাক্কলন (এস্টিমেট) দিয়েছে। সেই অনুযায়ী রেজিস্ট্রার ভবনে নোট দেওয়া হয়েছে।

এ উপ–গ্রন্থাগারিক বলেন, ‘সরকারি টাকা হওয়ায় একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। আগে আমাদের কাছে বাৎসরিক বাজেট ছিল, তখন বাইরে থেকে সার্ভিসিং করানো যেত, ফলে এতটা সময় লাগত না তখন। এখন সেই সুযোগ নেই।’

মেরামতের কাজ শুরু হতে কিছুটা সময় লাগার কারণ হিসেবে তিনি বলেন, ‘রেজিস্ট্রার ভবন থেকে অনুমোদন পাওয়ার পরই অর্থ বরাদ্দ করা সম্ভব হবে। রেজিস্ট্রার বিল্ডিং থেকে ভিসি স্যার ও ট্রেজারারের অনুমোদন হয়ে চেক আসবে। ওই চেক পাওয়ার পর আমরা বিজ্ঞান কারখানায় টাকা পাঠিয়ে দেব। এরপর তারা কাজ শুরু করবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির সেন্ট্রাল লাইব্রেরির এসি ২০ দিন ধরে বিকল, ভোগান্তিতে শিক্ষার্থীরা

বগুড়ার রাস্তায় জমে থাকা নোংরা পানিতে ভোগান্তি নগরবাসীর

বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলে সোলার পার্ক স্থাপনের দাবি জানালেন রফিক কাজী এমপি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে প্রতিবেশীর দা’র কোপে তৃতীয়  শ্রেণির শিক্ষার্থী নিহত, আটক এক

দিনাজপুরের দশমাইলে প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হচ্ছে