ভিডিও বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৭ আগস্ট, ২০২৬ ০৪:৪০ পিএম

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে ঘুরতে এসে আব্দুল মাজেদ পিকলু (২৪)নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারের পাশে ঘটনাটি ঘটেছে।

নিহত ব্যক্তি রাজশাহীর মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র এবং রাজশাহী জেলার ১৭ রাজশাহী সিটি করপোরেশন মধ্য নওদাপাড়া এলাকার বাসিন্দা বন বিভাগ কর্মকর্তা নুরুল ইসলাম বাবুর ছেলে।

আরও পড়ুন

এলাকাবাসী জানান, আজ বৃহস্পতিবার সকালে জেলার মধ্যনগর উপজেলা থেকে নিহত আব্দুল মাজেদ পিকলুসহ ১০ জন মিলে একটি পর্যটকবাহী নৌকা ভাড়া করে টাংগুয়ার হাওরে বেড়ানোর উদ্দেশ্যে রওনা হন। সকাল ১০টার দিকে নৌকাটি তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজারের মসজিদের পাশে লামাগাঁওয়ের নদীতে (মানাই নদী) নোঙর করে। এ সময় গোসল করার জন্য নৌকা থেকে নদীতে লাফ দেন কয়েকজন পর্যটক। অনেকেই নৌকায় উঠলেও আব্দুল মাজেদ পিকলু পানির নিচ থেকে ওঠেননি। প্রায় তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তাকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু

নেপালে বন্যায় নিহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব গৃহীত

হড়কা বান ও ভূমিধস: নেপালে নিহতের সংখ্যা বেড়ে ২৮৯

সম্পূর্ণ নিরপেক্ষভাবে রাষ্ট্রীয় দায়িত্বপালন করব: রাষ্ট্রপতি

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস