নেপালে বন্যায় নিহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব গৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) অধিবেশন শুরু হয়।
সংসদে নেপালে আকস্মিক বন্যায় নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের জন্যে শোক প্রস্তাব গৃহীত হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি শোক প্রস্তাব উত্থাপন করলে জাতীয় সংসদের স্পিকার সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবটি গৃহীত হয়েছে বলে জানান।
পরবর্তীতে সংসদ সদস্যরা ১ মিনিট দাঁড়িয়ে শোক প্রস্তাব সমর্থন করে নীরবতা পালন করেন। পরবর্তীতে ধর্মমন্ত্রী শোক প্রস্তাবে আনীত সবার জন্যে দোয়া করেন।
আরও পড়ুনএছাড়া প্রয়াত মন্ত্রী ও স্পিকার জমির উদ্দিন সরকারসহ মোট ১৫ জন সাবেক সংসদ সদস্যদের জন্যে শোক প্রস্তাব গৃহীত হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1787825419.jpg)

_medium_1787822905.jpg)
_medium_1787822579.jpg)
_medium_1787821125.jpg)
_medium_1787671944.jpg)
_medium_1787814424.jpg)