এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি: আসিফ
বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী আসিফ আকবর বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ছাত্র ও যুব সংগঠনগুলো সময়ের সঙ্গে পরিবর্তিত হলেও দলীয় রাজনীতিতে বিভাজন থেকেই যায়। মঙ্গলবার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি।’
রাজনৈতিক দলগুলোর ক্ষমতার পালাবদল প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘যুগে যুগে থাকে, শুধু ভোল্টটা পরিবর্তন হবে। মুজিব কোটের ছয় বোতাম থেকে চার বোতামে চলে আসবে। হ্যাঁ, ব্লেজারে চলে বিএনপি। আবার মুজিব কোটে নাই তো। কোট-সুট ভোটে আছে।’
বিএনপি ক্ষমতায় আসার আগের একটি ভিডিওর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বিএনপি সরকার আসার আগে একটা ভিডিও দেখছি, উনার ভবিষ্যৎ করছিলাম। এই ছাত্রদল-যুবদলের কেউ থাকবে না। ওই আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি।’
দলীয় রাজনীতিতে নতুনদের প্রবেশ এবং পরিবর্তনের প্রসঙ্গে আসিফ বলেন, যারা দেশ ও দলকে সত্যিকার অর্থে ভালোবাসেন, তাদের জায়গা করে দিতে হবে। তবে পরে বিভিন্নভাবে অন্যরাও দলে প্রবেশ করে। তার মতে, যতদিন দলীয় ও পুঁজিবাদী রাজনীতি থাকবে, ততদিন এ ধরনের পরিস্থিতি চলতে থাকবে।
আরও পড়ুনরাজনীতিতে পরিবর্তনের জন্য সাধারণ মানুষের আওয়াজ তোলার ওপর গুরুত্ব দেন এই সংগীতশিল্পী। তিনি বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মানুষের কাছে বক্তব্য পৌঁছানোর সুযোগ রয়েছে। নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘এই ঝামেলা করার জন্য আমার জন্ম হইছে। বাংলাদেশে ঝামেলার গানও ছয়টা আমার। সুতরাং আমি করতেই থাকব।’
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন আসিফ আকবর। তিনি জানান, ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত না থাকায় তার জগত মূলত গানকে ঘিরেই। দেশের বাইরে থেকেও অনেকে তাকে ফোন করে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বলে জানান তিনি।
দেশের মানুষের মধ্যে রাজনৈতিক বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আসিফ। তিনি বলেন, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ জাতীয় নাগরিক পার্টি আবার কেউ কমিউনিস্ট পরিচয়ে বিভক্ত। কিন্তু এই বিভাজনের মধ্যে জাতীয় পরিচয়টি যেন আড়ালে চলে যাচ্ছে—এমন মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1787755005.jpg)
_medium_1787745228.jpg)
_medium_1787743735.jpg)
_medium_1787742412.jpg)
_medium_1787737028.jpg)



_medium_1787738122.jpg)