ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৬ আগস্ট, ২০২৬ ০৭:০৪ পিএম

ভারতের কেরালার নাম পরিবর্তন করে বিজ্ঞপ্তি জারি

ভারতের কেরালার নাম পরিবর্তন করে বিজ্ঞপ্তি জারি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় c কেরালার নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে ‘কেরালম’ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে এই নতুন নাম কার্যকর হওয়ার বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেরালা (নাম পরিবর্তন) আইন, ২০২৬-এর অধীনে কেন্দ্রীয় সরকার ২৫ আগস্ট থেকে এই আইনের বিধান কার্যকর করেছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুমু কেরালা রাজ্যের নাম পরিবর্তনের বিলে অনুমোদন দেন, যার ফলে বিলটি আইনে পরিণত হয়।

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১১ আগস্ট ভারতের লোকসভায় এবং ১২ আগস্ট রাজ্যসভায় বিলটি পাস হয়। এ বিষয়ে রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, ২০২৪ সালে কেরালা বিধানসভা সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করে রাজ্যের নাম পরিবর্তন করে ‘কেরালম’ করার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়েছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই আইন প্রণয়ন ও নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

এখন থেকে ভারতের সব সরকারি নথিপত্র ও দাপ্তরিক কাজে রাজ্যটি ‘কেরালম’ নামে পরিচিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কেরালার নাম পরিবর্তন করে বিজ্ঞপ্তি জারি

আরও ৩৮ এজেন্সিকে হজ কার্যক্রমের অনুমতি দিলো সরকার

৬ মাসে ২ কোটির বেশি গাছ রোপণ করেছে সরকার

সব দেশে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্রে

বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ১৭ জনের মৃত্যু