ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৬ আগস্ট, ২০২৬ ১২:১৮ এএম

ইরান ইস্যুতে নিষেধাজ্ঞা বাড়ালে যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের

ছবি : সংগৃহীত, ইরান ইস্যুতে নিষেধাজ্ঞা বাড়ালে যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের

আন্তর্জাতিক ডেস্কইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতা চীনা কোম্পানিগুলোর দিকে বাড়ানো হলে ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে তারা।

মঙ্গলবার (২৫ আগস্ট) মার্কিন সরকারের ‘সেকেন্ডারি স্যাংশন’ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ সতর্কবার্তা দেন। তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন বা আন্তর্জাতিক আইনি ভিত্তি ছাড়া একতরফা নিষেধাজ্ঞার বিষয়ে চীনের অবস্থান স্পষ্ট। এ পরিস্থিতিতে উত্তেজনা না বাড়িয়ে দ্রুত সংলাপ ও আলোচনায় ফেরাকে গুরুত্ব দেন তিনি।

এর আগে সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন নিষেধাজ্ঞার কাঠামো ঘোষণা করেন। এতে হংকং ও চীনের মূল ভূখণ্ডের কয়েকটি প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হলেও বড় কোনো চীনা আর্থিক প্রতিষ্ঠানকে সরাসরি নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়নি।

ইরানের তেল রপ্তানির বড় ক্রেতা চীন। দেশটির বাজারে ইরানি তেলের গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরও বাড়লে ওয়াশিংটন-বেইজিং সম্পর্ক নতুন করে উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এমন সময়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যখন আগামী মাসে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের কথা রয়েছে।

আরও পড়ুন

বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ওই বৈঠকে দুই দেশের বাণিজ্য সংঘাত কমাতে করা এক বছরের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চীনের বড় রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারগুলো সাধারণত ইরানের অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চললেও দেশটির ছোট বেসরকারি শোধনাগারগুলো ইরানি তেল কিনে আসছে। চলতি বছরের শুরুতে এসব প্রতিষ্ঠানের কয়েকটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

তবে বিদেশি নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসা চীন এরই মধ্যে নিজস্ব ‘নিষেধাজ্ঞা-বিরোধী’ আইনি কাঠামো তৈরি করেছে। এর আওতায় চীনা প্রতিষ্ঠান বা সরবরাহ ব্যবস্থার ওপর বিদেশি নিষেধাজ্ঞা কার্যকর করতে সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ফলে নিষেধাজ্ঞার বিস্তার ঘটলে দুই দেশের মধ্যে নতুন করে চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান ইস্যুতে নিষেধাজ্ঞা বাড়ালে যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের

১৭ বছর আগের হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন

শিশুর প্রতিভা বিকাশে বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ে মাসভিত্তিক কর্মসূচি চালু

রংপুরের তারাগঞ্জে আগুনে পুড়লো কৃষকের দুইটি ঘর

বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া তিনজনকে মহাসড়ক থেকে উদ্ধার

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষায় এগিয়ে যেতে হবে : রেজাউল করিম বাদশা এমপি