বগুড়ার ধুনটে বাসি খাবার খেয়ে গৃহবধূর মৃত্যু, একই পরিবারের অসুস্থ ৩
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় রান্না করা বাসি তরকারি দিয়ে ভাত খাওয়ার পর বিষক্রিয়ায় শাহীনুর খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই খাবার খেয়ে একই পরিবারের আরো ৩ জন অসুস্থ হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামে। নিহত শাহীনুর মরিচতলা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম গত শনিবার বিকেলে স্থানীয় মরিচতলা বাজার থেকে পাংগাস মাছ কিনে নিয়ে এসে সেই মাছের রান্না করা তরকারি দিয়ে সাইফুল ইসলাম, তার স্ত্রী শাহীনুর খাতুন, মেয়ে সাথী খাতুন (২২) ও সাথী খাতুনের স্বামী সুমন হাসান (২৬) রাতে ভাত খেয়েছেন।
তারা সবাই খাওয়ার পর মাছের অতিরিক্ত তরকারি রান্না ঘরে রাখেন গৃহকত্রী। এ অবস্থায় পরের দিন রোববার সকালে ওই মাছের বাসি তরকারি দিয়ে সাইফুল ইসলাম, শাহীনুর খাতুন, সাথী খাতুন (২২) ও সুমন হাসান (২৬) ভাত খান। ওই খাবার খাওয়ার এক ঘন্টা পর থেকে সবাই অসুস্থ হয়ে পড়েন।
তখন স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে তারা চিকিৎসা নেন। কিন্ত শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার সকালে স্বজনরা প্রথমে তাদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুনসেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত ১১টার দিকে শাহীনুর খাতুনের মৃত্যু হয়। এছাড়া সাইফুল ইসলাম ও সুমন হাসান সুস্থ হলেও সাথী খাতুনের অবস্থা আশংকাজনক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ কাদির বলেন, খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে একই পরিবারের ৪ জন হাসপাতালে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খাদ্যে বিষক্রিয়ায় এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিষয়টি নিয়ে আমরা এখনো কোনো পদক্ষেপ নিইনি।
মন্তব্য করুন


_medium_1787664956.jpg)

_medium_1787662192.jpg)
_medium_1787661941.jpg)

