ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৬ ১১:১৯ পিএম

নাটোরের লালপুরে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

নাটোরের লালপুরে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। আজ সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার জোতগৌরী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার জোতগৌরী গ্রামের মো. সোহেল রানা (১৯) ও মোঃ রাজীব আলী (২৭)। থানা পুলিশ জানায়, একটি চক্র দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার হ্যাক করে ও নারী কন্ঠে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন জেলার মানুষের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিলো।

আরও পড়ুন

আজ সোমবার (২৪ আগস্ট) লালপুর থানা পুলিশের একটি দল জোতগৌরী গ্রামে অভিযান চালিয়ে চক্রের দুজন সদস্যকে  গ্রেফতার করে। লালপুর থানার (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের লালপুরে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

বগুড়ার সোনাতলায় পেঁপেঁ চাষ করে তানজিলা এখন স্বাবলম্বী

রংপুরে চার খুন : আদালতে দুই খুনির স্বীকারোক্তি, পাশাপাশি জ্বললো চারটি চিতা

পাবনার সুজানগরে মুদি ব্যবসায়ীর দোকানে দুর্বৃত্তদের আগুন, ৩ লাখ টাকার ক্ষতি

রংপুরের মিঠাপুকুরে পাচারের সময় ১শ’ বস্তা ইউরিয়া সার উদ্ধার

বগুড়ার ধুনটে যমুনা নদীতে নতুন নৌবন্দর ঘিরে নদীপাড়ের মানুষের সুদিনের হাতছানি