ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৬ ১১:১৪ পিএম

পাবনার সুজানগরে মুদি ব্যবসায়ীর দোকানে দুর্বৃত্তদের আগুন, ৩ লাখ টাকার ক্ষতি

পাবনার সুজানগরে মুদি ব্যবসায়ীর দোকানে দুর্বৃত্তদের আগুন, ৩ লাখ টাকার ক্ষতি

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরের ভাটপাড়া গ্রামের ক্ষুদ্র মুদি ব্যবসায়ী মো. ইউনুস আলীর দোকাআগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার (২৪ আগস্ট) ভোরে ঘটনাটি ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে ব্যবসায়ী ইউনুস দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। সোমবার ফজরের নামাজ পড়তে উঠা লোকজন দোকানে আগুন জ্বলতে দেখে ইউনুসকে খবর দেয়।

খবর পেয়ে ইউনুস এসে এলাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনে। তবে এর আগেই দোকানঘর এবং দোকানে থাকা ডাল, তেল এবং লবণসহ অন্যান্য মালামাল ভস্মীভূত হয়ে যায়। আগুনে  প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার। এ ব্যাপারে সুজানগর থানায় একটি অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন

থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সুজানগরে মুদি ব্যবসায়ীর দোকানে দুর্বৃত্তদের আগুন, ৩ লাখ টাকার ক্ষতি

রংপুরের মিঠাপুকুরে পাচারের সময় ১শ’ বস্তা ইউরিয়া সার উদ্ধার

বগুড়ার ধুনটে যমুনা নদীতে নতুন নৌবন্দর ঘিরে নদীপাড়ের মানুষের সুদিনের হাতছানি

গরমে সিরাজগঞ্জে ঘোলের চাহিদা বেড়েছে

বগুড়ায় আল্লামা সাঈদী পরিষদের সিরাতুন্নবী (সা:) পালিত

নওগাঁয় কলেজ ছাত্রীকে ব্যাড টাচের অভিযোগে যুবক গ্রেফতার