ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৬ ০৩:৫৪ পিএম

দলের নাম ভাঙিয়ে অপকর্মে যুক্তদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেয়া হচ্ছে : রিজভী

দলের নাম ভাঙিয়ে অপকর্মে যুক্তদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেয়া হচ্ছে : রিজভী

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের মধ্যে হয়ত দুই-একজন অনৈতিক কর্মকাণ্ডে থাকতে পারেন, তাদের বলব, ৫ আগস্টের পর থেকে দেখেছেন আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে, যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন।

আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা ও দোয়া করার পর তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ অনৈতিক কাজ করবেন না। গঠনমূলক কাজে থাকবেন এবং দলকে শক্তিশালী করবেন, যাতে নেতাকর্মীরা জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারে। সেই চেষ্টাই আপনারা করবেন।

সাংবাদিকদের প্রশ্নোত্তরে রুহুল কবির রিজভী বলেন, আমাদের যে কর্তব্য হচ্ছে দলকে সুশৃঙ্খল ও সুসমন্নতভাবে পরিচালনা করা। দলের চেয়ারম্যান নির্দেশিত যে সাংগঠনিক কর্মকাণ্ড চলমান আছে, সেই সাংগঠনিক কর্মকাণ্ড যাতে সুসম্পন্ন করা যায়, সংগঠিত করা যায় এবং সুন্দরভাবে এই প্রক্রিয়া নিষ্পন্ন করা যায়, সেই দিকেই আমি নিয়ে যেতে চেষ্টা করব, নিয়ে যাব। তিনি আরো বলেন, দলের নেতাকর্মীদেরকে বলব, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের শুভেচ্ছা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতার পরিচালকের আসনে বসেছেন। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছেন। তার ঘোষিত কর্মসূচি প্রত্যেকটিই জনগণের স্বার্থে, মানব কল্যাণে। সামাজিক সুরক্ষাসহ অবকাঠামোগত যে উন্নয়নে তিনি পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপ যাতে সুচারুভাবে পরিচালিত হয়।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জনকল্যাণে তারেক রহমানের পদক্ষেপগুলো রাজনৈতিক দলের নেতাকর্মীরা জনগণকে অবহিত করবেন এবং জনগণের সঙ্গে তারা সম্পৃক্ত থাকবেন। দলের নেতাকর্মী যদি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে কেউ অনৈতিক চিন্তা করতে পারবে না। কারণ আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্মকাণ্ড, সরকারের প্রত্যেকটি কর্মসূচির বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী জবাবদিহিতা নিশ্চিত করেছেন। সুতরাং জনস্বার্থের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো কাজ করবে না। রাজনৈতিক দল হিসেবে বিএনপি জনগণের কাছে জনপ্রিয় কেন-সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারা জনকল্যাণ, নারীর ক্ষমতায়ন এবং দেশের আর্থিক উন্নতির জন্য যে কাজগুলো করেছেন, সেগুলোই আজকে জনগণের কাছে বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি করেছে।

আরও পড়ুন

তিনি আরো বলেন, তারেক রহমান সেই ধারাবাহিক কাজ এবং তার নতুন কিছু কর্মসূচি জনগণের মাঝে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে, সেগুলো তিনি বাস্তবায়ন করছেন। আমরা দলের নেতাকর্মীরা সেই বাস্তবায়নকে সহযোগিতা করব, জনগণের কাছে তুলে ধরব এবং এর মাধ্যমেই জনগণের কাছে দলের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, স্থানীয় পর্যায়ে দলের নেতারা, ইউনিয়ন, উপজেলার বা জেলার নেতারা সবকিছু যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে যিনি যোগ্য প্রার্থী তাকে সমর্থন দেবেন। কারণ দলীয় প্রতীকে এখন তো নির্বাচন হবে না। একজন দলীয় সমর্থিত ব্যক্তি অবশ্যই নির্বাচিত হবে।

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে এত অপপ্রচার, চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে তারপরও জরিপে দেখা গেছে বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি। প্রায় ৫৪, ৫৫ বা ৫৬ শতাংশ। আর ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আরো বেশি ৬৫-৬৬ শতাংশ। সুতরাং জনগণের পক্ষে এবং স্বার্থে কাজ করলে সেই দলের সরকার কোনোদিনই ব্যর্থ হবে না, সেই সরকার জনগণের সমাদৃত সরকার হিসেবে নিয়োজিত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলের নাম ভাঙিয়ে অপকর্মে যুক্তদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেয়া হচ্ছে : রিজভী

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

বাংলাদেশে খেলতে যে শর্ত দিলো ব্রাজিল

২ সেপ্টেম্বর একাদশে ভর্তির আবেদন শুরু, নীতিমালা প্রকাশ

আগামী মাসে রংপুরের চালু হচ্ছে প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট

কক্সবাজারে ৪ লাখ ইয়াবা ও ৫ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার