ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৬ ০১:৩৬ পিএম

যুদ্ধও নয়, শান্তিও নয়-এ নীতি থেকে একদিন আমাদের বেরিয়ে আসতেই হবে : পেজেশকিয়ান

যুদ্ধও নয়, শান্তিও নয়-এ নীতি থেকে একদিন আমাদের বেরিয়ে আসতেই হবে : পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক : ইরান চিরদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত জুন মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি ফের কার্যকর করার তাগিদও দিয়েছেন তিনি।

রোববার রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান চিরদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’-এ নীতি থেকে একদিন আমাদের বেরিয়ে আসতেই হবে। দেশকে রক্ষার স্বার্থেই বেরিয়ে আসতে হবে। আমরা ইসলামাবাদ সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছিলাম। এই চুক্তিটি সংকট সমাধানের সবচেয়ে সেরা পথ। যারা সরাসরি আলোচনার ভিত্তিতে এ চুক্তি স্বাক্ষর সম্ভব হয়েছে, তারা সবাই মনে করেন যে ইসলামাবাদ সমঝোতা স্মারক ফের কার্যকর করা হলে আমরা সমস্যাগুলো সম্মানজনক ও যৌক্তিকভাবে সমাধান করতে পারব।

উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতার ভিত্তিতে গত ১৭ জুন ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ৬০ দিন মেয়াদের সমঝোতা চুক্তিটি ছিল মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরের প্রাথমিক পদক্ষেপ। ইসলামাবাদ সমঝোতা স্মারকের প্রধান শর্ত ছিল মেয়াদের ৬০ দিনের মধ্যে ইরান ও মার্কিন সরকারের প্রতিনিধিরা একটি স্থায়ী চুক্তির নথি প্রস্তুত এবং তাতে স্বাক্ষর করবেন। কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তুলে মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই, গত ১৭ জুন চুক্তি থেকে বেরিয়ে যায় ইরান। গুঞ্জন রয়েছে যে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং তার কট্টর সমর্থকদের সিদ্ধান্তের কারণেই এটি ঘটেছিল।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ইস্যুতে ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের কট্টর অংশের অনড় অবস্থানের সমালোচনা করে পেজেশকিয়ান আরও বলেন, আমাদে অবশ্যই জনগণের পাশে থাকতে হবে। যদি আমরা তাদের সেবা করতে না পারি এবং বিশ্বাস করাতে ব্যর্থ হই যে আমরা সবাই একই ভূখণ্ড ও দেশের বাসিন্দা, তাহলে আমাদের পরাজয় আমাদের নিয়তি। এমনকি আমরা যদি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হই, তবুও। সূত্র : সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধও নয়, শান্তিও নয়-এ নীতি থেকে একদিন আমাদের বেরিয়ে আসতেই হবে : পেজেশকিয়ান

এমপিওভুক্তির দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান

সরকারের ১৮০ দিনে অব্যবস্থাপনার চিত্র ফুটে ওঠেছে : নাহিদ ইসলাম

বড় জয়ে মৌসুম শুরু বার্সেলোনার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, আমৃত্য কারাদণ্ড ৪

হত্যার দায় স্বীকার অভিযুক্ত দুই খুনির : পাশাপাশি জলল চারটি চিতা