ভিডিও রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৩ আগস্ট, ২০২৬ ০৯:১২ পিএম

বিয়ের আসর ছেড়ে অসুস্থ ক্যাটারিং কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে

বিয়ের আসর ছেড়ে অসুস্থ ক্যাটারিং কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে

বিয়ের ধুমধামের মাঝেই অনন্য মানবিকতার পরিচয় দিলেন ভারতের কেরালার এক নতুন কনে। নিজের বিয়ের অনুষ্ঠান সাময়িকভাবে থামিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়া দুই ক্যাটারিং কর্মীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি।
 
জানা যায়, কেরালা কন্নুরের পান্নুরের বাসিন্দা ড. শিরিন সুবাইর। তিনি বর্তমানে ওট্টাপালমের ভাল্লুভানাদ হাসপাতালে ইমার্জেন্সি মেডিসিনে এমডি (এমডি) করছেন। স্বামী ড. রিজাজ অন্ধ্রপ্রদেশে অর্থোপেডিক্সে স্নাতকোত্তর অধ্যয়নরত।
 
বিয়ের অনুষ্ঠান চলাকালীন খাবার পরিবেশনের দায়িত্বে থাকা দুই নারী কর্মী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একজনের নাক দিয়ে রক্ত পড়ছিল এবং অন্যজন মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিলেন।
 
চিকিৎসক কনে নাক দিয়ে রক্ত পড়তে থাকা নারীকে সামনের দিকে ঝুঁকিয়ে নাকের নরম অংশ ১০ থেকে ১৫ মিনিট শক্ত করে চেপে ধরতে বলেন এবং মুখ দিয়ে শ্বাস নিতে পরামর্শ দেন। অন্যদিকে, মাথা ঘোরা নারীকে মেঝেতে শুইয়ে দিয়ে তাঁর পা দুটি কিছুটা উপরের দিকে তুলে ধরার ব্যবস্থা করেন।
 
ড. শিরিন সুবাইর বলেন, "এটি মোটেও বড় কোনো বিষয় নয়। রাস্তাঘাটে কাউকে হঠাৎ পড়ে যেতে দেখলে সাহায্য করাটা আমাদের অবচেতন মনেরই সাড়া। এটি স্রেফ আমাদের দায়িত্ব ছিল, এর বেশি কিছু নয়।"
 
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হলেও ড. শিরিন অত্যন্ত বিনয়ের সাথে জানান, জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসা ও সঠিক নিয়মে সিপিআর দেওয়ার সাধারণ জ্ঞান সবার থাকা উচিত। চিকিৎসা সহায়তার প্রাথমিক কয়েক মুহূর্তই একজন মানুষের জীবন বাঁচাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের আসর ছেড়ে অসুস্থ ক্যাটারিং কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে

বগুড়ার দুপচাঁচিয়ায় মৎসজীবীলীগ নেতা তোতা গ্রেফতার

অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা

বগুড়ার বিধবাকে ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

বগুড়ায় ‘মি. কেক’ নামের কেকের কারখানায় অভিযান, ৩৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৬৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা