ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৬ ১০:৪৪ এএম

পাঁচ যাত্রী আহত

মাঝ আকাশে যাত্রীর ল্যাপটপ বিস্ফোরণে বিমানে আগুন

মাঝ আকাশে যাত্রীর ল্যাপটপ বিস্ফোরণে বিমানে আগুন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সের এক ফ্লাইটে মাঝ আকাশে এক যাত্রীর ল্যাপটপে হঠাৎ আগুন ধরে যায়। এতে পাঁচ যাত্রী আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) ডালাসগামী ওই ফ্লাইটে ঘটনাটি ঘটে। পাইলট সাংবাদিকদের জানিয়েছেন, বিমানটি যখন আকাশে ছিল, তখনই এক যাত্রীর ল্যাপটপ থেকে আগুন বের হয়। ক্রু ও অ্যাটেন্ডেন্টরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বিমানটি নিরাপদে ডালাস বিমানবন্দরে অবতরণ করে।

ডালাসে পৌঁছানোর পর আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হয়। বাকি চারজনের আঘাত মারাত্মক না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ওই ফ্লাইটে পাইলট, কো-পাইলট, ক্রু, অ্যাটেন্ডেন্ট ও যাত্রী মিলিয়ে মোট ১৩৩ জন ছিলেন।

বিমানের ভিতরে আগুন লাগার পরও নিরাপদে গন্তব্যে পৌঁছানোয় পাইলট, কো-পাইলট ও ক্রু-অ্যাটেন্ডেন্টদের ধন্যবাদ জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স।

আরও পড়ুন

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, ল্যাপটপে লিথিয়াম ব্যাটারি থাকলে বিভিন্ন কারণে সেটি অতিরিক্ত গরম হয়ে আগুন ধরতে পারে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ফ্লাইট চলাকালে ল্যাপটপ বিস্ফোরণ বা আগুনের ৫৮টি ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে এফএএ।

সূত্র: এফএএ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝ আকাশে যাত্রীর ল্যাপটপ বিস্ফোরণে বিমানে আগুন

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাবেন প্রধানমন্ত্রী

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা  

পাটের দামে স্বস্তি লাভের মুখ দেখছেন জয়পুরহাটের পাঁচবিবি এলাকার কৃষক

গ্রামীণ স্বাস্থ্যসেবা ঢেলে সাজাতে আসছে হেলথ হাব: স্বাস্থ্যমন্ত্রী

মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী