রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৬টি মামলা করা হয়েছে।
আজ সোমবার (২৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগের ২৯ জন, লালবাগ বিভাগের ৪৫ জন, ওয়ারী বিভাগের ৫০ জন, মতিঝিল বিভাগের ৩৬ জন, তেজগাঁও বিভাগের ৬৭ জন, মিরপুর বিভাগের ১২৭ জন, গুলশান বিভাগের ৩১ জন, উত্তরা বিভাগের ৫০ জন এবং গোয়েন্দা বিভাগের ৫ জন রয়েছেন।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, একটি তলোয়ার, একটি ছোরা, একটি গ্রেনেড, ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯ হাজার ১২৭ পিস ইয়াবা, ৩ দশমিক ২ গ্রাম গুঁড়া ইয়াবা, একটি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, নগদ ৩ হাজার টাকা এবং দুজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনরাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1787549790.jpg)

_medium_1787501239.jpg)
_medium_1787501056.jpg)


_medium_1787546645.jpg)