ভিডিও রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৩ আগস্ট, ২০২৬ ১১:১২ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের দুগ্ধ খামারি হাবিবুর গড়ে তুলেছেন চিজ কারখানা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের দুগ্ধ খামারি হাবিবুর গড়ে তুলেছেন চিজ কারখানা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : একটি গাভী দিয়ে শুরু করে এখন ২০টি গাভীর মালিক। অক্লান্ত পরিশ্রম করে গড়ে তুলেছেন দুগ্ধ খামার। স্থাপন করেছেন মোজারেলা চিজ উৎপাদন কারখানায়ও। নানা চড়াই-উতরাই পেরিয়ে সফলতা অর্জন করেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৮নং দৌলতপুর ইউনিয়নের বাঁশগাড়া সাগুনি গ্রামের সেই ক্ষুদ্র উদ্যোক্তা হাবিবুর রহমান হবি। তার সফলতায় অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন বলে জানান প্রাণিসম্পদ দপ্তর।

জানা যায়, ২০০৭ সালে দুগ্ধ খামার গড়ে তোলার লক্ষে ফ্রিজিয়ান জাতের একটি গাভী দিয়ে যাত্রা শুরু করেন হাবিবুর রহমান হবি। নাম দেন হাবিব দুগ্ধ খামার। পরের বছর আরও একটি গাভী কিনেন তিনি। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদের পরামর্শ খামারের পরিধি বাড়ানোর পরিকল্পনা করেন। দুধ বিক্রির টাকা এবং ধার দেনার মাধ্যমে প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় খামারে গাভীর সংখ্যা বাড়াতে থাকেন।

এখন তার খামারে বিদেশি জাতের ২০টি গাভী রয়েছে। দুধ বিক্রি করে এরই মধ্যে সকল প্রকার ধার দেনা পরিশোধ করেছেন। দুধ বিক্রির তেমন কোন বাজার না থাকায় এবং তার খামারে প্রতিদিন দুধ উৎপাদনের পরিমাণ দেড়শ’ লিটার ছাড়িয়ে গেলে ২০২২ সালে নিজেই বাড়ির পাশে দুই ভাই মোজারেলা চিজ কারখানা নামে একটি চিজ কারখানা গড়ে তোলেন।

সেখানে দুধ থেকে চিজ উৎপাদন শুরু করেন তিনি। নিজের খামারের দুধের পাশাপাশি স্থানীয় ৭০ থেকে ৮০ জন খামারির কাছ থেকেও প্রতি লিটার দুধ ৪৮ থেকে ৫২ টাকা দরে দুধ কিনেন তিনি। সব মিলিয়ে প্রতিদিন তার কারখানায় দেড় হাজার থেকে ২ হাজার লিটার দুধ প্রক্রিয়াজাত করা হয়। এসব দুধ থেকে প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২শ’ কেজি মোজারেলা চিজ উৎপাদন হয়। পাশাপাশি প্রতিদিন ১৫ থেকে ২০ কেজি ঘিও উৎপাদন করা হচ্ছে।

আরও পড়ুন

এরই মধ্যে বিএসটিআই থেকে চিজ ও ঘি পণ্য উৎপাদনের লাইসেন্সও নিয়েছেন উদ্যোক্তা হাবিবুর রহমান। তার উৎপাদিত চিজ এবং ঘি স্থানীয় স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, কুষ্টিয়া, দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করা হচ্ছে। কারখানায় নারী-পুরুষসহ মোট ৯ জনের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।

চলতি বছরের জুনে প্রাণিসম্পদ বিভাগের বিভাগীয় পরিচালক পীরগঞ্জে পরিদর্শনে গিয়ে হবি ডেইরি ফার্ম ও দুই ভাই মোজারেলা চিজ কারখানা পরিদর্শন করে পরামর্শ দেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, হাবির দুগ্ধ খামার এবং চিজ কারখানা এখন একটি প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান। প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় তার এ সাফল্যে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের দুগ্ধ খামারি হাবিবুর গড়ে তুলেছেন চিজ কারখানা

বগুড়ায় ২১শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামি বিধানের মৃত্যুদন্ড

বগুড়ার সারিয়াকান্দিতে দুই মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে জরিমানা

রংপুরে নতুন কুঁড়ির কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান