বগুড়ার দুপচাঁচিয়ায় মৎস্যজীবীলীগ নেতা তোতা গ্রেফতার
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী মৎস্যজীবীলীগ নেতা তোতা মিয়া (৪৬) কে পুলিশ আজ রোববার (২৩ আগস্ট) দুপুরে সিও অফিস এলাকা থেকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে। সে গুনাহার ইউনিয়নের পুকুরগাছা গ্রামের আলহাজ্ব ইছাহাক আলীর ছেলে, এবং গুনাহার ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবীলীগের আহ্বায়ক।
জানা গেছে, ২০২৪ সালের ৪ঠা আগস্ট বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের উপর নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠিসহ হামলা ও ককটেল বিস্ফোরন ঘটায়।
এই ঘটনায় উপজেলার ডিমশহর গ্রামের জাহিদুল ইসলাম ফকিরের ছেলে বৈষম্যবিরোধী ছাত্রনেতা (গেজেট ভুক্ত) আব্দুর রহিম বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা দায়ের করেছে।
আরও পড়ুনদুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আওয়ামী মৎস্যজীবীলীগ নেতা তোতা মিয়াকে (৪৬)কে গতকালই তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন






