ভিডিও রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৩ আগস্ট, ২০২৬ ০৮:৪৪ পিএম

রাজশাহীতে নেশার টাকার জন্য মা ও ভাইকে কুপিয়ে জখম, মাদকাসক্ত গ্রেফতার

রাজশাহীতে নেশার টাকার জন্য মা ও ভাইকে কুপিয়ে জখম, মাদকাসক্ত গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে নেশার টাকার জন্য মেহেদী হাসান ওরফে মুন্না (৩৪) নামের মাদকাসক্ত এক ব্যক্তি ধারালো বঁটি দিয়ে তার মা ও ছোট ভাইকে কুপিয়ে গুরুতর জখম করেছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মেহেদী হাসান ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। হামলার সময় তিনি বাড়ির দরজা বন্ধ করে রেখেছিলেন। পরে এলাকাবাসী বাড়ির দরজা ভেঙে মেহেদীর মা মনোয়ারা খাতুন টুলু (৫৫) ও ছোট ভাই মো. মৃদুলকে (২৮) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। পুলিশ বাড়িটি থেকে হামলায় ব্যবহৃত বঁটি জব্দ করেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, ঘটনার খবর পেয়ে চন্দ্রিমা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে আহত মা ও ভাইকে উদ্ধার করে। এসময় স্থানীয় উত্তেজিত জনতা হামলাকারী মেহেদী হাসানকে মারধর করেন। পরে পুলিশ হামলাকারীসহ আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন

এ ঘটনায় মনোয়ারার মেয়ে বাদি হয়ে রাতেই চন্দ্রিমা থানায় একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মেহেদী হাসান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হলে তাকে আদালতে নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে নেশার টাকার জন্য মা ও ভাইকে কুপিয়ে জখম, মাদকাসক্ত গ্রেফতার

দিনাজপুরের পার্বতীপুরে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

হাওরের ‘নিরালা’ হয়ে পর্দায় আসছেন রুনা খান

জাহ্নবী কাপুরের আপত্তিকর কনটেন্ট ,৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতের

বাংলাদেশ–ভারত সম্পর্ক কার্যকর রাখতে পারস্পরিক স্বার্থ বিবেচনা করতে হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রামে বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার