ভিডিও রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৩ আগস্ট, ২০২৬ ০৮:২৮ পিএম

জাহ্নবী কাপুরের আপত্তিকর কনটেন্ট ,৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতের

জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের ব্যক্তিগত ও পেশাগত পরিচয় ব্যবহার করে ছড়িয়ে পড়া আপত্তিকর অনলাইন কনটেন্টের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে দিল্লি হাইকোর্ট। অভিনেত্রীর আবেদনের ভিত্তিতে ৫৫২টি লিংক সরানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে জাহ্নবীর নাম বা ছবি ব্যবহার করা সব ফ্যান পেজ ও লিংক একসঙ্গে বন্ধ করার নির্দেশ দেয়নি আদালত।

জাহ্নবী কাপুর তার ব্যক্তিত্ব ও পরিচয় সংক্রান্ত অধিকার রক্ষার জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মামলায় প্রায় ৬ হাজার ৮৮৪টি ইউআরএল নিয়ে আপত্তি জানানো হয়েছিল। এসব লিংকের মধ্যে অশ্লীল কনটেন্ট, পরিচয় ভাঁড়িয়ে অ্যাকাউন্ট চালানো, অনুমতি ছাড়া বাণিজ্যিক ব্যবহার এবং এআই-নির্মিত ভুয়া ছবি বা ডিপফেকের মতো বিষয়ও ছিল। প্রাথমিকভাবে কিছু লিংক পরীক্ষা করে আদালতের নজরে আসে, সেগুলোর মধ্যে ৫৫২টিতে অত্যন্ত অশ্লীল বা পর্নোগ্রাফিক কনটেন্ট রয়েছে। এরপর ওই লিংকগুলো সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত।

 

জাহ্নবীর আবেদনে থাকা সব ৬ হাজার ৮৮৪টি লিংক সরিয়ে দেয়ার দাবি অবশ্য মেনে নেয়নি আদালত। বিচারপতি অনুপ জয়রাম ভামবানির নেতৃত্বাধীন আদালত স্পষ্ট করেছে, কোনও তারকার নামে ফ্যান পেজ থাকলেই সেটিকে বেআইনি বলা যায় না। এসব পেজে অভিনেত্রীর ছবি, সিনেমা নিয়ে তথ্য, প্রশংসা এমনকি সমালোচনাও থাকতে পারে। তাই শুধু জাহ্নবীর নাম বা ছবি ব্যবহার করার কারণেই সব ফ্যান পেজ বন্ধ করে দেয়া যায় না বলে জানিয়েছে আদালত। 

আরও পড়ুন

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কোনও পেজে অশ্লীল কনটেন্ট থাকলে বা জাহ্নবীর পরিচয় ব্যবহার করে বেআইনিভাবে অর্থ উপার্জনের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতে পারে। অর্থাৎ, ফ্যান পেজ হওয়া নিজে অপরাধ নয় কিন্তু সেই পরিচয় ব্যবহার করে আপত্তিকর বা বেআইনি কাজ করা হলে আদালতের হস্তক্ষেপ হতে পারে। মামলায় এআই দিয়ে তৈরি জাহ্নবীর ভুয়া ছবি, ডিপফেক, পরিচয় নকল করে চালানো অ্যাকাউন্ট এবং অশ্লীল কনটেন্টের অভিযোগও উঠেছে। আদালত এসব বিষয়কে সাধারণ ফ্যান কনটেন্টের সঙ্গে এক করে না দেখে আলাদাভাবে গুরুত্ব দেয়ার কথা বলেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহ্নবী কাপুরের আপত্তিকর কনটেন্ট ,৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতের

বাংলাদেশ–ভারত সম্পর্ক কার্যকর রাখতে পারস্পরিক স্বার্থ বিবেচনা করতে হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রামে বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রাতের আঁধারে শতাধিক লাউ গাছ কেটে ফেলার অভিযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে আহত ২০

চাঁপাইনবাবগঞ্জের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার