ভিডিও রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৩ আগস্ট, ২০২৬ ০৭:৫২ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাপায় স্কুলশিক্ষক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাপায় স্কুলশিক্ষক নিহত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের পাথরবোঝাই ট্রাকের চাপায় স্কুল শিক্ষক মো: মোশাররফ হোসেন(৪৫) নিহত হয়েছেন। আজ রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টায় উল্লাপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের গ্যাসলাইন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন উপজেলা কর্মস্থল সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কালিয়াকৈড় গ্রামের কামরুল হাসানের ছেলে।

ঘটনার দিন সকালে মোটরসাইকেল নিয়ে লাহিড়ী মোহনপুরের দিকে যাওয়ার সময় পাথরবোঝাই একটি ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কে পড়ে যান। এসময় ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি জব্দ করে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

আরও পড়ুন

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ট্রাকের চালক ও হেলপারকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই শিক্ষকের মরদেহ দাফন করার জন্য হস্তান্তর করা হয়েছে। এদিকে রোববার বিকেলে নিহত স্কুল শিক্ষককের স্ত্রী শারমিন সুলতানা বাদি হয়ে উল্লাপাড়া মডেল থানায় চালক ও হেলপারকে আসামি করে একটি খুনের মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রাতের আঁধারে শতাধিক লাউ গাছ কেটে ফেলার অভিযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে আহত ২০

চাঁপাইনবাবগঞ্জের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাপায় স্কুলশিক্ষক নিহত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন