ভিডিও রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৩ আগস্ট, ২০২৬ ১২:০৪ পিএম

রিজভীকে সাথে নিয়ে শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্বপনের শ্রদ্ধা

রিজভীকে সাথে নিয়ে শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্বপনের শ্রদ্ধা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ রোববার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে অবস্থিত সমাধিতে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জহির উদ্দিন স্বপনের সঙ্গে ছাত্রজীবন থেকেই আমরা পরস্পরের পরিচিত। তিনি আজীবন প্রগতিশীল ও ইতিবাচক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জনগণের রায়ে একাধিকবার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তুন দায়িত্বে তিনি তার মেধা ও দক্ষতা দিয়ে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে সহযোগিতা করবেন বলেও  আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজভীকে সাথে নিয়ে শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্বপনের শ্রদ্ধা

বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

ম্যাকাইয়ে ব্যাটিং বিপর্যয়, ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

সচিবালয়ে নতুন তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে বরণ

সচিবালয়ে অফিস শুরু করলেন স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

রংপুরে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার