ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২২ আগস্ট, ২০২৬ ০৫:০৩ পিএম

স্টার সিনেপ্লেক্সের ওয়াশরুমে নারীর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

স্টার সিনেপ্লেক্সের ওয়াশরুমে নারীর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের দুই নম্বর গেইট এলাকায় ফিনলে স্কয়ারে স্টার সিনেপ্লেক্সের ওয়াশরুমে গোপনে নারীর ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল।শুক্রবার (২১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম জিতু পাল (২৩)। তিনি আনোয়ারা উপজেলার বাসিন্দা। সে সাত-আট মাস ধরে ওই সিনেপ্লেক্সে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে এক নারী পরিবারের সদস্যদের সঙ্গে ফিনলে স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যান। একপর্যায়ে তিনি ওয়াশরুমে গেলে সেখানে কৌশলে মোবাইল ফোন দিয়ে তার ভিডিও ধারণের চেষ্টা করা হচ্ছে বলে দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে ওই নারী তাৎক্ষণিকভাবে জিতু পালকে হাতেনাতে আটক করেন।

পরে আশপাশে থাকা লোকজন জিতু পালের মোবাইল ফোন পরীক্ষা করেন। তাদের অভিযোগ, ফোনটিতে ওই নারীর গোপনে ধারণ করা ভিডিও পাওয়া যায়। একই সঙ্গে বিভিন্ন সময়ে আরও কয়েকজন নারীর গোপন ভিডিও তার মোবাইল ফোনে পাওয়া যায়। এ ঘটনায় আশপাশের লোকজন পুলিশকে খবর দেন। পরে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিতু পালকে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টার সিনেপ্লেক্সের ওয়াশরুমে নারীর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা নিবেদন

সিলেটে তেলবাহী ট্যাংকার-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: মীর শাহে আলম

সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা, দ্রুত উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঝিনাইদহে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১