ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২২ আগস্ট, ২০২৬ ০৪:২৫ পিএম

ঝিনাইদহে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ঝিনাইদহে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে গরু চুরি করার সময় গ্রামবাসীর পিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। 

এ ঘটনায় চোর সন্দেহভাজন আরও একজনকে পিটিয়ে আহত করেন এলাকাবাসী।

 পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । 

আজ শনিবার (২২ আগস্ট) ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গভীর রাতে উপজেলার বাদুরগাছা গ্রামের নিলুফার ইয়াসমিন নামে এক বিধবা নারীর বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে কয়েকজন প্রবেশ করে।

বিষয়টি টের পেয়ে নিলুফার ইয়াসমিন চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের ধাওয়া করেন।

অনেক খোঁজাখুঁজির পর দুজনকে আটক করেন গ্রামবাসী। 

পরে উত্তেজিত জনতা তাদের সংঘবদ্ধভাবে পিটুনি দেন।

আরও পড়ুন

এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। অপরজন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

নিহত ও আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন। 

তিনি জানান, খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা, দ্রুত উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঝিনাইদহে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

রাতে টিএসসি মাতাবে ‘আভাস’

জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে হবে প্রধানমন্ত্রীর ভারত সফর : প্রতিমন্ত্রী হুমায়ুন

কাজের গতি বাড়াতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

আবারও বাংলাদেশকে রিভিউ নিতে বলে সাবেকদের তোপের মুখে স্মিথ