নাটোরে বাস চাপায় দুইজন নিহত
নাটোর প্রতিনিধি : নাটোরে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাস চাপায় আবু সাঈদ মিয়া (৪৫) ও সাব্বির হোসেন (৩০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শনিবার (২২ আগস্ট) দুপুর সোয়া ১টার সময় শহরের বাইপাস সড়কের হরিশপুর রামাইগাছি ব্রিজের পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ মিয়া সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের মোঃ হাসান আলী মিয়ার ছেলে ও সাব্বির হোসেন একই উপজেলার জয়নগর পূর্বপাড়া এলাকার জমসেদ আলীর ছেলে। এরমধ্যে সাব্বির হোসেন একজন অটোভ্যান চালক বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পরিদর্শক) শেখ মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরের দিকে আবু সাঈদ মিয়া শহর থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। এসময় শহরের বাইপাস সড়কের হরিশপুর রামাইগাছি ব্রিজের পার্শ্বে রাস্তা পারাপারে সময় রাজশাহী থেকে ঢাকাগামী শিশির পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ভ্যানযাত্রী আবু সাঈদ ও চালক সাব্বির হোসেন। এসময় অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায়।
আরও পড়ুনখবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় মরদেহ দুইটি উদ্ধার করে পরিচয় শনাক্ত শেষে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনার পর সাময়িক সময় সড়কটিতে যানজোট সৃষ্টি হলেও পরবর্তীতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি এবং বাসের চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন

_medium_1787390820.jpg)
_medium_1787384166.jpg)
_medium_1787382530.jpg)
_medium_1787378160.jpg)

_medium_1787390477.jpg)