ভিডিও শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২১ আগস্ট, ২০২৬ ১১:৩৭ পিএম

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ও টাকা উদ্ধার গ্রেফতার ১

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ও টাকা উদ্ধার গ্রেফতার ১

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পাঁচটি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১ হাজার ৬৫০ টাকা উদ্ধারসহ মো. জাহাঙ্গীর আলম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভার জোনাইডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম ওই এলাকার নুর ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উলিপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন ঈদগাহে ও রেলওয়ে পুকুরের মধ্যবর্তী কাঁচা রাস্তায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে জাহাঙ্গীর আলমের দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো পাঁচটি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ শুক্রবার (২১ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর কিশোরগঞ্জে এসিল্যান্ডের ওপর বালুদস্যুদের হামলা, অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ও টাকা উদ্ধার গ্রেফতার ১

বছর পেরোলেও গাইবান্ধার পলাশবাড়ীতে ২ হাজার ভুয়া জন্মনিবন্ধনের সুরাহা হয়নি 

বগুড়ার দুপচাঁচিয়ায় ১১ মামলার আসামিসহ গ্রেফতার ৩

পাবনা শহরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিস্কার অভিযান

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু