ভিডিও শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২১ আগস্ট, ২০২৬ ১১:১৭ পিএম

বছর পেরোলেও গাইবান্ধার পলাশবাড়ীতে ২ হাজার ভুয়া জন্মনিবন্ধনের সুরাহা হয়নি 

বছর পেরোলেও গাইবান্ধার পলাশবাড়ীতে ২ হাজার ভুয়া জন্মনিবন্ধনের সুরাহা হয়নি 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নে প্রায় ২ হাজার ব্যক্তির নামে ভুয়া জন্মনিবন্ধনের অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিলের এক বছর পেরিয়ে গেছে। এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসার রহমান তাপাদারকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি তদন্ত করে। কমিটির সদস্যরা ইউনিয়নের তিনটি ওয়ার্ডে গিয়ে জন্মনিবন্ধনে থাকা ব্যক্তিদের খোঁজ করেন। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের কাছে যাচাই করেও তালিকায় থাকা অনেকের পরিচয় নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুন

অভিযোগ অস্বীকার করে বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, আমি কোনো ভুয়া জন্মনিবন্ধনে স্বাক্ষর করিনি। এসব নিবন্ধন কীভাবে অনলাইনে এন্ট্রি হয়েছে, সেটিও জানি না।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল বলেন, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছর পেরোলেও গাইবান্ধার পলাশবাড়ীতে ২ হাজার ভুয়া জন্মনিবন্ধনের সুরাহা হয়নি 

বগুড়ার দুপচাঁচিয়ায় ১১ মামলার আসামিসহ গ্রেফতার ৩

পাবনা শহরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিস্কার অভিযান

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার

বগুড়ার ৫টি উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা