বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় আহত মনোয়ারা বেগম (৭৫) চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার বীরকেদার বারোমাইল এলাকায় এবিসি টাইলস্ মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে। মনোয়ারা বেগম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর গ্রামের মৃত খয়বর আলীর স্ত্রী।
জানা গেছে, বৃদ্ধা ওই মিলে শ্রমিকের কাজ করতেন। ঘটনার দিন কাজ শেষে মিলের সামনে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়ক পারাপারের সময় সিএনজিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন।
আরও পড়ুনতাকে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ শুক্রবার (২১ আগস্ট) বেলা সোয়া ২টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কাহালু থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন







