চাঁপাইনবাবগঞ্জের র্যাবের অভিযান শ্যুটারগানসহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে ১টি শ্যুটার গান, এক রাউন্ড বুলেট, ১ কেজি ৮৫০ গ্রাম গানপাউডার ও ২টি হাসুয়াসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
র্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪নং বেড়ি বাঁধ সংলগ্ন ফাঁসিতলা মাঠ এলাকার একটি আমবাগানে অভিযান চালানো হয়।
আরও পড়ুনআজ শুক্রবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ মামলা করে জব্দকৃত অস্ত্র জমা করা হয়েছে।
মন্তব্য করুন






_medium_1787315416.jpg)


