ভিডিও শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২১ আগস্ট, ২০২৬ ০৭:২০ পিএম

রাজশাহীতে হত্যাচেষ্টা অভিযোগের পরপরই আসামি গ্রেফতার

রাজশাহীতে হত্যাচেষ্টা অভিযোগের পরপরই আসামি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড় এলাকায় দায়িত্বরত এক সিকিউরিটি গার্ডকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি আরিফুল ইসলাম আরিফ(৩৭)। আরিফ মহানগরীতে রোগী ধরার দালাল হিসেবে পরিচিত।

জানা যায়, গত বুধবার দুপুর সাড়ে ১২টায় লক্ষ্মীপুর মোড়স্থ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরাতন ভবনে দায়িত্ব পালন করছিলেন সিকিউরিটি গার্ড মো: সাব্বির হোসেন(২৬)। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তিনি হ্যান্ডমাইকে রোগী ধরার দালাল, চোর ও প্রতারকদের বিষয়ে সেবা প্রত্যাশীদের সচেতন করছিলেন। এসময় আরিফসহ কয়েকজন এসে তাকে প্রচার বন্ধ করতে বলে।

সাব্বির দায়িত্বের কথা জানালে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর আসামি আরিফ পেছন থেকে একটি ধারালো দেশীয় অস্ত্র এনে সাব্বিরের গলায় ধরে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের দৃষ্টিগোচর হয়।

আরও পড়ুন

পুলিশ কমিশনারের নির্দেশ পাওয়ার পরপরই রাজপাড়া থানা পুলিশ অভিযানে নামে। অভিযোগ পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে অভিযুক্ত আরিফুল ইসলাম আরিফকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী গত বৃহস্পতিবার রাজপাড়া থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত অন্যান্য গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (মুখপাত্র) উপ-পুলিশ কমিশনার মো: গাজিউর রহমান বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর। পুলিশ কমিশনারের নির্দেশনায় অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে হত্যাচেষ্টা অভিযোগের পরপরই আসামি গ্রেফতার

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে ৩ বাহিনীর প্রধান

নতুন রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবনের আশপাশে উৎসুক জনতার ভিড়

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

সিরাজগঞ্জে নকল বালাইনাশক উৎপাদনের দায়ে কারখানা বন্ধ

গোপনে বাগদান সারলেন আয়েশা খান, রহস্যময় পোস্ট