ভিডিও শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২১ আগস্ট, ২০২৬ ০৭:০২ পিএম

সিরাজগঞ্জে নকল বালাইনাশক উৎপাদনের দায়ে কারখানা বন্ধ

সিরাজগঞ্জে নকল বালাইনাশক উৎপাদনের দায়ে কারখানা বন্ধ

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ সদরের বহুতি শিয়ালকোল এলাকায় নকল বালাইনাশক উৎপাদন ও বাজারজাত, পণ্যের মোড়কের লেবেলে অসঙ্গতি এবং মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে কৃষক ও ক্রেতাদের প্রতারণার অভিযোগে রহমান পেস্টিসাইড অ্যান্ড কেমিক্যাল কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী সদর উপজেলার বহুতি শিয়ালকোল এলাকায় জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিভাগের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন।

আরও পড়ুন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, প্রতিষ্ঠানের মালিক মো. মানিক মিয়াকে(৪৫) নকল বালাইনাশক উৎপাদন ও বাজারজাতকরণ, পণ্যের মোড়কের লেবেলে অসঙ্গতি, মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে কৃষক ও ক্রেতাদের প্রতারণা এবং কৃষি বিভাগের অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে নকল বালাইনাশক উৎপাদনের দায়ে কারখানা বন্ধ

গোপনে বাগদান সারলেন আয়েশা খান, রহস্যময় পোস্ট

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

চমক দিয়ে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার

নভোএয়ারে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু