ভিডিও শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২১ আগস্ট, ২০২৬ ০১:১৮ এএম

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল ইরান

ছবি : সংগৃহীত, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল ইরান

আন্তর্জাতিক ডেস্কইরানের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই পদক্ষেপকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে সাধারণ ইরানিদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে। তেহরানের দাবি, এটি অর্থনৈতিক সন্ত্রাসবাদ এবং মানবতাবিরোধী অপরাধের শামিল।

নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে অর্থনৈতিকভাবে সহায়তা করলে তাদের বিরুদ্ধেও ব্যাপক ও নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের স্বাধীনতা, জাতীয় অখণ্ডতা ও স্বার্থ রক্ষায় তেহরান অটল থাকবে। নতুন নিষেধাজ্ঞা এসব অবস্থানকে দুর্বল করতে পারবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল ইরান

টেন্ডুলকারের রেকর্ড ছুঁলেন রুট

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রুহুল কবির রিজভী

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দিতে চান প্রধানমন্ত্রী

ইউএনও সাইফুল ইসলামের অভিযানে রূপগঞ্জে আতঙ্কে মাদক কারবারিরা