ভিডিও শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২১ আগস্ট, ২০২৬ ০১:২৩ এএম

দেশের পাঁচ বিভাগে মধ্যরাত থেকে বজ্রসহ ভারী বর্ষণের সম্ভাবনা

ছবি : সংগৃহীত, দেশের পাঁচ বিভাগে মধ্যরাত থেকে বজ্রসহ ভারী বর্ষণের সম্ভাবনা

দেশের কয়েকটি অঞ্চলে রাত থেকে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় এ বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি জানান, রাত সাড়ে ১১টার পর থেকে শুক্রবার (২১ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত এসব এলাকায় হালকা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ; ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর; চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও গাজীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়ও প্রভাবিত হতে পারে।

আরও পড়ুন

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের বিশেষ প্রয়োজন ছাড়া রাতে বাইরে না বের হওয়া এবং বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের পাঁচ বিভাগে মধ্যরাত থেকে বজ্রসহ ভারী বর্ষণের সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল ইরান

টেন্ডুলকারের রেকর্ড ছুঁলেন রুট

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রুহুল কবির রিজভী

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দিতে চান প্রধানমন্ত্রী