ভিডিও বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬ ০৩:১৫ পিএম

ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠি নিয়ে সম্পর্কের গুঞ্জন

ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠি নিয়ে সম্পর্কের গুঞ্জন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ব্যক্তিগত সহকারী ন্যাটালি হার্পের ‘অস্বাভাবিক ঘনিষ্ঠ’ সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক ও গুঞ্জন তৈরি হয়েছে। ট্রাম্পের নির্বাহী সহকারী হিসেবে কাজ করা ৩৫ বছর বয়সী হার্প স্কটল্যান্ড সফরের সময় একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছিলেন বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। এতে ট্রাম্পের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে তার গভীর আবেগের কথাও উঠে এসেছে।

দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, স্কটল্যান্ড সফরের সময় ট্রাম্পের গলফ কার্টের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাওয়ার পর হার্প তাকে ওই চিঠি লেখেন। পত্রিকাটির সাংবাদিকেরা এমন ভিডিও দেখেছেন, যেখানে হার্পকে ট্রাম্পের গলফ কার্টের পেছনে দীর্ঘ পথ দৌড়াতে দেখা যায়। ট্রাম্পের ইতিবাচক সংবাদমাধ্যমের খবর তার কাছে পৌঁছে দেওয়া হার্পের অন্যতম দায়িত্ব বলে বর্ণনা করা হয়েছে।

চিঠিতে ন্যাটালি ট্রাম্পকে লেখেন, স্কটল্যান্ডের গলফ কোর্সে হাঁটার সময় আমি যদি আপনাকে লজ্জিত করে থাকি, তবে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি চাই আমাদের মাঝের সম্পর্ক যেন সবসময় ঠিক থাকে। চিঠিতে তিনি আরও জানান, মানসিক মনোযোগ বিঘ্নিত হওয়ায় তিনি দিনভর ‘খেতে ভুলে যাচ্ছেন’ এমনকি ‘ঘুমাতেও ভুলে যাচ্ছেন’ এবং দিনে মাত্র কয়েক ঘণ্টা বিশ্রাম নিতে পারছেন। চিঠির শেষে তিনি লেখেন- আমার হৃদয়ের সবটুকু দিয়ে, ন্যাটালি।

৮০ বছর বয়সী ট্রাম্পের সঙ্গে ন্যাটালি হার্পের ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে আলোচনা শুরুর মধ্যে এই চিঠির তথ্য প্রকাশ্যে এলো। এর আগে ডেমোক্র্যাট সিনেটর জন অসফ এবং হার্পের প্রেসিডেন্টের প্রতি গভীর আনুগত্য নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের পর বিষয়টি আলোচনায় আসে। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ন্যাটালি হার্প প্রেসিডেন্টের কাছে গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হয়ে উঠতে পারেন। এর আগে প্রকাশিত হার্পের আরেকটি চিঠির কথাও পত্রিকাটি জানিয়েছিল। সেখানে তিনি ট্রাম্পকে লিখেছিলেন, আপনিই আমার কাছে সব, আমার কাছে আপনার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই।

আরও পড়ুন

২০১৮ সাল থেকে বিভিন্ন ভূমিকায় ট্রাম্পের ঘনিষ্ঠ পরিমণ্ডলের অংশ ন্যাটালি হার্প। হাড়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ট্রাম্প তার জীবন বাঁচাতে সহায়তা করেছিলেন বলে তিনি প্রকাশ্যে কৃতজ্ঞতা জানিয়েছেন। মরণাপন্ন রোগীদের পরীক্ষামূলক চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া একটি আইনের কথাও তিনি উল্লেখ করেছেন। তবে এই দাবির বিষয়ে বিতর্ক রয়েছে।

এদিকে হার্পের ভাই প্রেস্টন হার্প তাদের সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জুনে দ্য ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সম্পর্ককে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে মন্তব্য করেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সিএনএনকে দেওয়া আরেক সাক্ষাৎকারে প্রেস্টন বলেন, তার বোন ট্রাম্পের প্রতি শারীরিকভাবে আকৃষ্ট এমনটা তিনি মনে করেন না। তবে তিনি তাকে ট্রাম্পের প্রতি ‘মোহাচ্ছন্ন’ হিসেবে বর্ণনা করেন। প্রেস্টন আরও বলেন, ট্রাম্পের সবচেয়ে ভালো বন্ধুরা হলেন তার ফ্যান ক্লাবের সদস্যরা। ট্রাম্পের প্রতি তার বোনের আনুগত্য ও কৃতজ্ঞতা তাদের ঘনিষ্ঠতার পেছনে ভূমিকা রাখতে পারে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠি নিয়ে সম্পর্কের গুঞ্জন

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

রিয়াল ছাড়তে ভিনিসিয়ুসকে ‘না’ করেছিলেন মরিনহো

ধানমন্ডি ৩২-এ হামলা : ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে যা বললেন রবার্তো কার্লোস

প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য নয়াদিল্লি অপেক্ষা করছে : ভারতীয় হাইকমিশনার