ভিডিও বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬ ০১:০২ এএম

৫০তম বিসিএসে নকল ও শৃঙ্খলাভঙ্গ, ৭ জনের প্রার্থিতা বাতিল

ছবি : সংগৃহীত, ৫০তম বিসিএসে নকল ও শৃঙ্খলাভঙ্গ, ৭ জনের প্রার্থিতা বাতিল

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ক্যাডারের প্রার্থীদের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে পরীক্ষায় অসদুপায় ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাত প্রার্থীর পরীক্ষা বাতিলসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্প্রতি পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ ক্যাডারের ২ হাজার ১৬০ প্রার্থীর দ্বিতীয় পর্যায়ের ভাইভা আগামী ২৫ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ১৮০ জন করে প্রার্থী ভাইভায় অংশ নেবেন।

২৫, ২৭, ৩০ ও ৩১ আগস্ট এবং ১, ২, ৩, ৬, ৭, ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর ভাইভা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, লিখিত পরীক্ষায় নিয়ম ভঙ্গের দায়ে সাত প্রার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। এর মধ্যে পরীক্ষার হলে দুটি স্মার্টফোন ও একটি স্মার্টওয়াচ নিয়ে প্রবেশ এবং নির্ধারিত সময়ের আগে উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগের ঘটনায় দুই প্রার্থীর পরীক্ষা বাতিল করা হয়।

আরও পড়ুন

আর পরস্পরের উত্তরপত্র দেখে নকল এবং প্রশ্নের সঙ্গে সম্পর্কহীন আপত্তিকর বিষয় উত্তরপত্রে লেখার অভিযোগে অপর পাঁচ প্রার্থীর পরীক্ষা বাতিলের পাশাপাশি চলতি বছর ও পরবর্তী এক বছর পিএসসির অধীনে অনুষ্ঠিত সব পরীক্ষা এবং পিএসসি ঘোষিত পদের জন্য তাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে।

ভাইভায় অংশ নিতে প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট থেকে নির্ধারিত অনলাইন ফরম (বিপিএসসি ফরম-১) পূরণ করে নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হতে হবে। সঙ্গে মূল সনদ প্রদর্শন এবং সত্যায়িত দুই সেট ফটোকপি জমা দিতে হবে। কাগজপত্র দিতে ব্যর্থ হলে প্রার্থিতা বাতিল হয়ে ভাইভায় অংশ নেওয়া যাবে না।

এ ছাড়া চাওয়া সব সনদের স্ক্যান কপি নির্ধারিত গুগল ফরমে আপলোড এবং টেলিটকের মাধ্যমে ‘বিপিএসসি ফরম-৩’ পূরণ করতে হবে। পূরণ করা ফরমের দুই কপিও মৌখিক পরীক্ষার দিন জমা দিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএসে নকল ও শৃঙ্খলাভঙ্গ, ৭ জনের প্রার্থিতা বাতিল

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

বাব আল-মানদেব প্রণালি দখলের পরিকল্পনা করছে হুতিরা: ইয়েমেনি মন্ত্রী

স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ নারী-পুরুষ আটক

তিন জেলায় নতুন ডিসি নিয়োগ

নওগাঁর রাণীনগরে বেশি দামে সার বিক্রি করায় দুই ডিলারকে জরিমানা