ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৬ ০২:৩২ এএম

মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ৩ সদস্য আটক

ছবি : সংগৃহীত, মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ৩ সদস্য আটক

রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ নেওয়ার সময় দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে আনসার সদস্যরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে কাফরুল থানার আওতাধীন মিরপুর বিআরটিএ এলাকায় সন্দেহজনক কার্যকলাপের সময় তাদের আটক করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (গণসংযোগ) মো. নাজমুল সাকিব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, টহলরত পিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে এপিসি আল মিজান এবং আনসার সদস্য সোহেল, মানিক, রোকনুজ্জামান ও নয়ন চন্দ্র ঝটিকা অভিযান চালান। আনসার সদস্যদের নজরদারির কারণে দালাল চক্রের সদস্যদের দ্রুত আটক করা সম্ভব হয়।

আরও পড়ুন

আটক তিনজনকে তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তথ্য-প্রমাণ যাচাই শেষে আদালত দুজনকে ৩০ দিন করে এবং একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে আইনগত ব্যবস্থা নিতে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নাজমুল সাকিব বলেন, গুরুত্বপূর্ণ সরকারি ও সেবামূলক স্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ৩ সদস্য আটক

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর

আমি আমার স্বামীর প্রথম ও একমাত্র বউ: দীপ্তি চৌধুরী

নির্বাচনি ইশতেহারের চেয়ে গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাসনুভা জাবিন

রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

তেজগাঁওয়ে পুলিশ-অটোরিকশা চালকরা মুখোমুখি, ইটপাটকেল নিক্ষেপ