রংপুরের বদরগঞ্জে প্রকাশ্যে লটারির টিকিট বিক্রি, যুবকের কারাদণ্ড
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে খোলহাটি কুটির শিল্প ও বাণিজ্য মেলার লটারির টিকিট বাইরে প্রকাশ্যে বিক্রি করার অপরাধে জহুরুল ইসলাম নামে এক যুবককে ৭ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন বদরগঞ্জ-মধ্যপাড়া সড়কে প্রকাশ্যে লটারির টিকিট বিক্রি করার সময় পুলিশ তাকে আটক করে।
আরও পড়ুনপরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৭ দিনের কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড শাহাদাত হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার।
মন্তব্য করুন







