ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬ ১১:১১ পিএম

বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান

বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান

স্টাফ রিপোর্টার: বিএসটিআই আঞ্চলিক অফিস বগুড়া এর সমন্বয়ে বগুড়া মহানগরের সূত্রাপুর, পার্ক মার্কেট, সাতমাথা মোড় ও বিআরটিসি মার্কেট এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।  অভিযানে সেফটি হেলমেট, ইঞ্জিন অয়েল, ব্যাটারি পানি, ওয়েট স্কেল বিক্রয়কারী/সরবরাহকারী প্রতিষ্ঠানসমূহে অভিযান চালিয়ে বৈধ ছাড়পত্র, এলসি নং ও বিএসটিআই’র লোগো দেখে পণ্যসমূহ ক্রয় ও বিক্রয় করার জন্য সচেতন করা হয়।

পার্ক রোড মার্কেটে নকল ব্যটারি পানি বিক্রয় করায় ২ টি কোম্পানির ব্যাটারি পানির বোতল ধ্বংস করা হয়। পাশপাশি বিআরটিসি শপিং কমপ্লেক্স মার্কেটের ১২ টি ওয়েট স্কেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের সরবরাহকারী সনদ বিএসটিআই থেকে নবায়ন করে নেয়ার পরামর্শ দেয়া হয়।

আরও পড়ুন

সার্ভিল্যান্স অভিযানে সহকারী পরিচালক (সিএম) মোঃ দেলোয়ার হোসেন, পরিদর্শক (মেট) মোঃ শাহ আলম খাঁন পলাশ, ও ফিল্ড অফিসার (সিএম)  মো: শাহানূর হোসেন খান উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান

নওগাঁয় মসজিদের ভেতরে কুপিয়ে জখম, হাসপাতালে মারা গেলেন মামুন

নীলফামারীতে রেললাইনে মাথাবিহীন মরদেহ উদ্ধার

গাইবান্ধায় ইয়াবাসহ গ্রেফতার ২

লালমনিরহাটে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে মারধর বসতঘর ভাঙচুর

বগুড়ায় মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদন্ড