বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান
স্টাফ রিপোর্টার: বিএসটিআই আঞ্চলিক অফিস বগুড়া এর সমন্বয়ে বগুড়া মহানগরের সূত্রাপুর, পার্ক মার্কেট, সাতমাথা মোড় ও বিআরটিসি মার্কেট এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেফটি হেলমেট, ইঞ্জিন অয়েল, ব্যাটারি পানি, ওয়েট স্কেল বিক্রয়কারী/সরবরাহকারী প্রতিষ্ঠানসমূহে অভিযান চালিয়ে বৈধ ছাড়পত্র, এলসি নং ও বিএসটিআই’র লোগো দেখে পণ্যসমূহ ক্রয় ও বিক্রয় করার জন্য সচেতন করা হয়।
পার্ক রোড মার্কেটে নকল ব্যটারি পানি বিক্রয় করায় ২ টি কোম্পানির ব্যাটারি পানির বোতল ধ্বংস করা হয়। পাশপাশি বিআরটিসি শপিং কমপ্লেক্স মার্কেটের ১২ টি ওয়েট স্কেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের সরবরাহকারী সনদ বিএসটিআই থেকে নবায়ন করে নেয়ার পরামর্শ দেয়া হয়।
সার্ভিল্যান্স অভিযানে সহকারী পরিচালক (সিএম) মোঃ দেলোয়ার হোসেন, পরিদর্শক (মেট) মোঃ শাহ আলম খাঁন পলাশ, ও ফিল্ড অফিসার (সিএম) মো: শাহানূর হোসেন খান উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180502