ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আসিফ নুর (৪) নামে এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার খলড়া গ্রামে। সে ৫নং হরিপুর ইউনিয়নে খলড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।
জানা যায়, বাড়ির সংলগ্ন পুকুর পাড়ে খেলার সময় পরিবারের সকলের অগোচরে আসিফ পানিতে পড়ে মারা যায়। হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন







