ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬ ০৮:৫৩ পিএম

নেত্রকোনার মদনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার মদনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার মদনে বাড়ির পাশের পুকুরে পড়ে মাফি আহমেদ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার চাঁনগাঁও ইউনিয়নের শাহপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু মাফি ওই গ্রামের রব্বানী মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িতে মা রান্নার কাজে ব্যস্ত থাকার সময় শিশুটি উঠানে খেলছিল।

একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে চলে যায়। দীর্ঘক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

আরও পড়ুন

একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনার মদনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাট সীমান্ত ঘেষা রাস্তার বেহাল অবস্থা: চরম দুর্ভোগে স্থানীয়রা

জন্মদিনে শাবনাজ, মিমি’কে কাছে পেয়ে উচ্ছ্বসিত শবনম

বগুড়ার শিবগঞ্জে বদিউজ্জামান হত্যা একজনের যাবজ্জীবন কারাদন্ড

প্যারোলে মুক্তি, মায়ের জানাজায় বিশ্বজিৎ হত্যা মামলার প্রধান আসামি শাকিল

আজ নিথর মাহবুবের জন্মদিন